অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনের(আরকম) টাওয়ার ও ফাইবার সম্পত্তি কেনার দোরগোড়ায় মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কারণ আরকমের দেউলিয়া নিষ্পত্তি পরিকল্পনা অনুমোদন করেছে লিডার ভারতীয় স্টেট ব্যাংক। আরকমের শাখা সংস্থা রিলায়েন্স ইনফ্রাট্রেলের হাতে থাকা টেলিকম টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে দরপত্র দিয়েছে জিও। অন্যদিকে ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি আরকমের স্পেক্ট্রাম, রিয়েল এস্টেট, এন্টারপ্রাইজ ও ডেটা সেন্টার ব্যবসা কেনার জন্য দরপত্র জমা দিয়েছে। আরকমের বিরুদ্ধে গত বছরের ১৮ জুন থেকে দেউলিয়া প্রক্রিয়া চলছে।
আগেই জিও এবং ইউভিএআরসিকে আরকমের বিভিন্ন সম্পত্তির জন্য সর্বোচ্চ দরপত্র প্রদানকারী হিসেবে ঘোষণা করেছিল আরকমের পাওনাদার ব্যাঙ্কগুলির কমিটি। টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে জিও ৪,৭০০ কোটি টাকা দর দিয়েছে। অন্যদিকে আর বাকি সম্পত্তি কিনতে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার দরপত্র দিয়েছে ইউভিএআরসি। চলতি মাসের ১০ তারিখের মধ্যে আরকমের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অনিল আম্বানির সম্পত্তি কিনে নেওয়া মুকেশ আম্বানির কাছে শুধু সময়ের অপেক্ষা।
সরকারের উপর থেকে তিনি আস্থা হারিয়েছেন। আর সেই কারণেই জেএনইউয়ের সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ অ্যান্ড প্লানিংয়ের অধ্যাপক সি পি চন্দ্রশেখর সরকারি প্যানেল থেকে পদত্যাগ করেছেন। তাকে আর্থিক পরিসংখ্যান রিভিউ নিয়ে একটি সরকারি প্যানেলে রাখা হয়েছিল। প্যানেলের প্রথম মিটিং ছিল বুধবার। তার ২৪ ঘন্টা আগে তিনি ইস্তফা দিয়েছেন। চন্দ্রশেখর জানিয়েছেন, রবিবার ক্যাম্পাসে যা হয়েছে তা মেনে […]
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৯৫ হাজার ৭৩৫। সেই সঙ্গেই দেশে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জনে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। দেশে এখন অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ। কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের। এখনও […]
ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট দক্ষিণ ত্রিপুরা:-বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারিথেকে সকলকে রক্ষারজন্য দেশজুরে চলছে লকডাউন পক্রিয়া। এই লকডাউন চলাকালিন অতিপ্রয়োজন ছারা বাড়ি ঘর থেকে বের না হবারজন্য বিশেষ আহব্বান জানানোর পরও এই লকডাউনকে উপেক্ষাকরে চলছে শান্তির বাজার মহকুমার বিভন্ন এলাকার লোকজনেরা। প্রতিনিয়ত সকাল বিকাল নিজ খুশি মতো সকলে ঘুরে […]