রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবি সহ কয়েক দফা দাবীতে বামফ্রন্টের ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি সংলগ্ন সিঙ্গিমোড়ে। এইদিন বামফ্রন্টের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সিঙ্গিমোড়ে পথ অবরোধ করে। এইদিন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তপন কোনার,বামফ্রন্টের নেতা হরিনারায়ণ সামন্ত,বিকাশ কোনার,আশীষ হাজরা সহ প্রমুখ। এই পথ অবরোধ শ্রমিক সংগঠনের কর্মীরা,যুব ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পথ অবরোধ জন্য বাস ও গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পথ অবরোধকারীদের বুঝিয়ে তারা পথ অবরোধ তোলে। পরে সিঙ্গিমোড়ে জনজীবন স্বাভাবিক হয়ে যায়।
অন্যদিকে সাধারণ ধর্মঘটের কোনো প্রভাব পড়ল না পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী বাজার। এইদিন মেঝিয়ারী বাজার এলাকায় বাস ছাড়া গাড়ি স্বাভাবিকভাবে নিত্যদিনের মতো চলাচল করে। মেঝিয়ারী দোকান,বাজার সাধারণ ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
