কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এই বৈঠকের পরই রাজ্যে প্রবল ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপি তৃণমূলের গোপন আঁতাতের। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রী তারপর পরিষ্কার জানান আজ এনপিআর নিয়ে দিল্লিতে যে বৈঠক আছে সেই বৈঠকে তাঁর কোন আমলা যোগ দেবেন না। কিন্তু বৃহস্পতিবার মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা দিল্লী উড়ে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মুখে ‘না’ বললেও মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে যেসব আমলারা দিল্লি গেছেন, তারা জনগণনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। জানা গেছে মুখ্যসচিবের সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান গৌতম সান্যাল, রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ বিশ্বনাথ, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব প্রিয়তু মন্ডল। তাদের বিমান টিকিটের ‘তথ্য ফাঁস’ হয়ে গিয়েছে বলে দাবি অভিযোগকারীদের। এমনকী দিল্লিতে মুখ্যসচিবকে যে গাড়ির পিকআপ করার কথা তার তথ্যও ‘ফাঁস করে’ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী উদ্দেশ্য নিয়ে তাঁরা দিল্লি যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
নবান্ন থেকেই দিল্লি যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। বাম সহ বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী মুখে এনপিআর বিরোধিতার কথা বলছেন, বলছেন এরাজ্যে এনআরসি হতে দেবেন না আর তলে তলে বিজেপির সাথে গোপন আঁতাত করে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এই এনআরসি যে বিজেপি ও তৃণমূল এর যৌথ প্রয়াস আজ মানুষের কাছে পরিষ্কার। যদিও তৃণমূলের কোন হেভিওয়েট এই বিষয়ে এখনো মুখ খোলেননি।
করোনা নিয়ে সতর্কতামূলক প্রচারে ময়দানে নামলেন লোকশিল্পী ও স্থানীয় ক্লাবের সদস্যরা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শ্রীরামপুর কৃষিমেলার মাঠে এই কর্মসূচির সূচনা হয়। মন্ত্রীর পাশাপাশি প্রচারে সামনের সারিতে ছিলেন কীর্তনশিল্পী গৌরী রায়পণ্ডিত ও বাউল শিল্পী তারাপদ রায়। তাঁরা গানের মাধ্যমে পায়ে হেঁটে এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছে করোনার ভয়াবহতা ও সাবধানতা অবলম্বনের বিষয়গুলি তুলে ধরেন। […]
করোনার সংকটময় পরিস্থিতিতে আম বাঙালির মুখে মাছ তুলে দিতে উদ্যোগী হল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এলাকা ভিত্তিক মাছের যোগান দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন নিগমের কর্তা ও কর্মীরা। নিগমের সূত্রে জানা গেছে, টাটকা রুই, কাতলা, তেলাপিয়া ছাড়াও মৃগেল, ট্যাংরা, চিংড়ির মতো মাছও ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। নিগমের ম্যানেনজার জানান, রবিবার থেকেই প্রায় তিনশো কেজি […]
এই মুহূর্তে প্রতিদিনই হুহু করে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। যদিও রাজ্যের সঙ্গে কেন্দ্রের দেওয়া তথ্যে যথেষ্ট গরমিল রয়েছে। রাজ্যের হিসাবে আক্রান্তের সংখ্যা অনেক কম হলেও কেন্দ্রের হিসাবে এরাজ্যে আক্রান্তের সংখ্যা 400 ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে নিয়ে নাটক কম হয়নি। […]