দীর্ঘ দু’বছর পর ডার্বি জয়ে আত্মবিশ্বাস বাড়লেও, পরের ম্যাচ গুলির কথা ভেবে অতিরিক্ত সতর্ক মোহনবাগান কোচ কিভু ভিকুনা। কারণ আগামী ১০ দিনের মধ্যে তাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ২৩ জানুয়ারি নেরো বিরুদ্ধে খেলার পর ৩১ শে জানুয়ারি মোহনবাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। ১০ দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলা খুব বড় ব্যাপার নয়। তবুও কেন চিন্তায় কোচ? তার বক্তব্য রবিবার অতি গুরুত্বপূর্ণ ছিল। যানজট থাকায় ফুটবলারদের বাড়ি ফিরতে দেরি হয়েছে। তাই সোমবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছি।
মঙ্গলবার মাত্র একটি সেশন পাবো ডার্বির দ্বিতীয়ার্ধের ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য। বুধবার ইম্ফলে গিয়ে বৃহস্পতিবার খেলতে হবে নেরোকোর বিরুদ্ধে। জার্নির ধকল তো থাকবেই। কলকাতায় এখন মোটামুটি ঠান্ডা আছে। ইম্ফলে গিয়ে আরো ঠান্ডায় খেলতে হবে। কলকাতায় ফিরে এসে চারদিনের মধ্যে আমরা যাব চেন্নাই। দক্ষিণ ভারতের এই শহরের তাপমাত্রা এখন প্রায় ৩০ডিগ্রি। ভারতের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার তারতম্য অনেক বেশি। চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। তাই সেই দিকে নজর রেখে আমরা সতর্ক করছি খেলোয়াড়দের।
দর্শকশূন্য গ্যালারিতে হলেও আইপিএল খেলতে মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। একটি সাক্ষাৎকারে তিনি আইপিএল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে নিরাপত্তা বজায় রেখে তবেই খেলার পক্ষে তিনি। প্রসঙ্গত, ডিসেম্বর মাসে অজি পেসার প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকার রেকর্ড মূল্যে নিজেদের দলে শামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। ২৯ মার্চ ৫ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল […]
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল খেলাটি বৃষ্টির জেরে বাতিল হওয়ায় গ্রুপ শীর্ষে থাকার দরুন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে একটা বলও হয়নি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। গ্রুপ এ’র শীর্ষে থাকায় নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়ে গেলেন হরমনপ্রীতরা। আর সেইসঙ্গে ইতিহাসে চলে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। এই প্রথম […]
সম্প্রতি ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়া। লক্ষ লক্ষ বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে বহু সাধারণ মানুষের। তাঁদের পাশে দাঁড়াতেই মেলবোর্নের ওভালে একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন বিশ্বক্রিকেটের প্রাক্তন তারকারা। এই মহৎ উদ্দেশ্যে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয়েছিল পন্টিং একাদশ বনাম গিলক্রিস্ট একাদশ। যদিও এদিন এর ম্যাচের নজর ছিল একজনের উপরেই। তিনি হলেন ভারতের মাস্টার ব্লাস্টার সচিন […]