নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হলো জিস্যাট-৩০ নামের উচ্চক্ষমতাসম্পন্ন কমিউনিকেশন স্যাটেলাইট। ইতিমধ্যেই নির্দিষ্ট কক্ষপথে চক্কর কাটতে শুরু করেছে এটি। শুক্রবার ভোররাতে দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্ব উপকূল অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত কউরৌয়ের আরিয়ানা লঞ্চ কমপ্লেক্স থেকে আরিয়ানা-৫ রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। গোটা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে টুইট করে জানিয়েছেন ইসরো। এদিকে মূল রকেট থেকে জিসার্ট-৩০ বিচ্ছিন্ন হতেই এটির নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় কর্নাটকের হাসানে অবস্থিত ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি।
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সেখানকার আধিকারিকরা জানিয়েছেন, স্যাটেলাইটটি একদম ঠিকঠাক আছে। খুব শীঘ্রই এটি কাজ করা শুরু করবে। এই স্যাটেলাইট এর সফল উৎক্ষেপণ এর ফলে টেলিভিশন, টেলিকমিউনিকেশন এবং সম্প্রচারের ক্ষেত্রে আরও উন্নত ও আধুনিক মানের পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে, এশিয়ার বিভিন্ন দেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে কার্যকরী হবে এই স্যাটেলাইট। টানা ১৫ বছর এর পরিষেবা পাওয়া যাবে। এতদিন কমিউনিকেশন স্যাটেলাইট ইনসার্ট-৪ এ এই কাজ হতো।
২৪শে মার্চ থেকে দেশে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউন চলবে ১৪ই এপ্রিল রাত্রি বারোটা পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি১৪ ই এপ্রিল এরপর দেশে লকডাউন উঠে যাবে। কিন্তু যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে শয়ে শয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ১৪এপ্রিলের পর লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ক্ষেত্রে লোকজনের ওপর ছাড় […]
তাদের নামটি যে বাঁদর, তাই বাঁদরামি করা তাদের স্বভাবজাত। বাঁদরের দলের চরম বাঁদরামি করার নিদর্শন পাওয়া গেল উত্তরপ্রদেশের মিরাটে। তবে যে সে জিনিস নিয়ে বাঁদরামি নয়, এই মুহূর্তে দেশের ত্রাস করোনা নিয়ে বাঁদরামি করল বাঁদরের দল। পরীক্ষার জন্য রাখা সন্দেহভাজন কোভিড রোগীদের নমুনা নিয়ে চম্পট দিল একদল বাঁদর। এমনকী দাঁত দিয়ে ছিঁড়েও ফেলেছে তারা। বাঁদরের […]
করোনা ভাইরাসের সংক্রমণে হাত থেকে বাঁচতে সমগ্র দেশ জুড়ে লকডাউন লাগু রয়েছে। তবে তৃতীয় দফায় বেশ কিছু জিনিসের ওপর শিথিলতা দিয়েছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রয়ীয় সরকারের সিদ্ধান্ত মতো রাজ্যের সরকার বিলিতি মদের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষ এই আদেশ অনুসারে ত্রিপুরার বিভিন্ন জেলায় সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে চালু হয়েছে বিলাতী মদের […]