কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে হলে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদন পত্র ধর্মবিশ্বাসী প্রমান পত্র জমা দিতে হবে। শুধু তাই নয় একই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ৩১ শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনই খসড়া প্রস্তুত করেছেন। জানানো হয়েছে ওই ব্যক্তি নিজের দেশে র বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের প্রমাণ স্বরূপ কাগজপত্র দিতে হবে। তবে প্রশ্ন উঠছে যারা এক কাপড়ে দেশ ছেড়েছেন তারা কিভাবে প্রমাণ দেবেন। তবে এর কোনও সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এক্ষেত্রে অসমের জন্য তিন মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বলে এও জানানো হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তার প্রতিষেধক হিসেবে উদ্ভট নিদান দিল হিন্দু মহাসভা। প্রতিদিন গোমূত্র পান করলে নাকি করোনা ভাইরাসের সংক্রমণ হবে না। এমনই অবাস্তব নিদান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লিতে হিন্দু মহাসভার একটি আলোচনা সভায় কার্যকর্তাদের তরফে করোনা রুখতে গোমূত্র পান করার পরামর্শ দেওয়া হয়। এমনকী শনিবার দিল্লিতে তাদের ওই সভায় উপস্থিত কার্যকতারা এক গ্লাস […]
কোরনায় সারা দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। এই আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। পরগনা ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতেও মর্মান্তিক ঘটনা ঘটে গেল ঝাড়খণ্ডের দুমকা জেলায়। ১৬ বছরের এক নাবালিকার উপর পাশবিক অত্যাচারের অভিযোগ উঠল ন’জনের বিরুদ্ধে। সূত্রের খবর,গত মঙ্গলবার দুমকা শহরের কাছে এক বন্ধুর সঙ্গে দেখা হয় ওই নাবালিকার। সেই বন্ধু নাবালিকাকে নিজের স্কুটারে বাড়ি […]
শেখার কোনও বয়স নেই। শিক্ষার ক্ষেত্রেও তাই। প্রতিটি বয়সের মানুষেরই নতুন করে অনেক কিছুই শেখার আছে। সেক্ষেত্রে বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। এবার যেন তারই প্রমাণ দিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বৃদ্ধা। মাথায় পাকা চুল, চামড়া ও বেশ খানিকটা কুচকে গেছে। বয়স ৭৭। কিন্তু এই বয়সেও তিনি রুমে থাকতে রাজি নন। তাই সুপ্রিমকোর্টে ল পড়ার আবেদন করে বসলেন […]