জল,বিদ্যুৎ,সিসি ক্যামেরা,ফ্রি ইন্টারনেট সহ একাধিক প্রকল্প।অন্যদিকে এনআরসি, সিএএ,দিল্লি নির্বাচনে জয় কার হবে। এমনিতেই দিল্লির মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ঠিক করে নেয় সরকার কাকে আনবে।পরিস্থিতি যা তাতে করে আম আদমি পার্টির সরকারের আসা সময়ের অপেক্ষা বলে মনে করা হলেও বেশ কিছু বিষয় তাদের কাঁটা হতে পারে। বিধানসভায় আম আদমি পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও লোকসভা নির্বাচনে তিনটি আসনই দখল করেছে বিজেপি। আসলে অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির নির্বাচন একেবারেই ভিন্ন। আজ ভোট গ্রহণের সকাল থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর মিলছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মদ ও টাকাবিলির অভিযোগ উঠেছে।
বেশ কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আম আদমির অনুকূলে থাকলেও বেশ কয়েকটি বিষয় তাদের কাঁটা হতে পারে। বিষয়গুলি হল ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে ৷
অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷কংগ্রেস গত তিন নির্বাচনেই দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে৷ তা সত্ত্বেও গত তিন ভোটে দিল্লিতে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে৷ ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷ যদি বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জনপ্রিয়তা বজায় রাখে এবং কংগ্রেস আরও ভোট বাড়াতে পারে, তা হলে আপ-এর কাছে তা চ্যালেঞ্জ ৷
লকডাউন চলাকালীন ও গণধর্ষণের ঘটনায় উত্তাল ঝাড়খন্ড। লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে চরম খেসারত দিল ১৬ বছরের এক নাবালিকা। এই ধর্ষণের ঘটনায় তার নিজের বন্ধু সহ মোট ১০ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ভুলিয়ে ভালিয়ে তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় মেয়েটিকে। এ ঘটনা ঘটেছে ঝাড়খন্ডের দুমকা জেলায়। মেয়েটির বন্ধু সহ ১০ জনের বিরুদ্ধে […]
আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশে সমস্ত যাত্রীবাহী ট্রেনের রিজার্ভেশন বাতিল করল রেল। মেল, এক্সপ্রেস, সাবার্বানসহ সমস্ত ট্রেনের টিকিটই এর আওতায় পড়বে। যার ফলে বন্ধ থাকবে সাধারণ যাত্রীবাহী রেল পরিষেবা। বৃহস্পতিবার সকালেই বিবৃতি দিয়ে জানাল রেল। রেলমন্ত্রক সূত্রে খবর, ওই সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, তাদের সকলের টাকা ফেরত দেওয়া হবে। এই […]
দেশে অর্থনৈতিক মন্দা হু হু করে বাড়ছে। অর্থনীতির এই কঙ্কালসার চেহারার কারণেই প্রভাব পড়ছে দেশজুড়ে চাকরির বাজারে। নতুন চাকরি তো দূরের কথা পুরনো চাকরি টিকিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। বিরোধীদের লাগাতার এই প্রচারের জবাব দিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব বিভিন্ন মন্ত্রকে খালি থাকা শূন্যপদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত […]