পোষা কাঠবেড়ালী বাড়ির লোক ছেড়ে দেওয়ায় অভিমানের আত্মঘাতী হল তৃতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে রানাঘাটের আনুলিয়ার পুলিশ নগর এলাকায়। মৃতের নাম আকাশ বিশ্বাস(৯)। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে আকাশ বাড়িতে একটি কাঠবেড়ালী ধরে আনে। কয়েকদিন ধরেই বাড়িতে তার যত্ন নিচ্ছিল সে নিজে। সব সময় খেয়াল রাখত পোষ্য কাঠবেড়ালীটির।
কিন্তু দিন কয়েক ধরে ওই কাঠবেড়ালীটি অসুস্থ হয়ে পড়ে। তার দেহ থেকে রক্ত বের হচ্ছিল। সেই কারণে আকাশের মা সেটিকে ছেড়ে দেয়। সেই সময় অবশ্য বাড়িতে ছিল না আকাশ। সে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি ফিরে কাঠবিড়ালির ছেড়ে দেওয়ার কথা শুনে আকাশের অভিমান হয়। মা ভাত খেতে বললেও সে না খেয়ে কাউকে কিছু না বলে ছাদে নিজের খেলার ঘরে চলে যায়। ওই ঘরেই আকাশ প্রত্যেকদিন খেলা করত। তাই পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো খেলার জন্যই উপরে গিয়েছে। এরপর বেশকিছু সময় কেটে গেল আকাশ নীচে নেমে না আসায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোনও সাড়া শব্দ না পেয়ে আকাশের বাবা কার্তিক বিশ্বাস উপরে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখেন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এইটুকু বয়সে আত্মঘাতী হওয়ায় আকাশের পরিবারের লোক কার্যত হতবাক। আকাশের এক প্রতিবেশী বলেন, আকাশ পড়াশোনায় ভালো ছিল। সে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। কী কারণে এরকম ঘটে গেল আমরা ভাবতে পারছি না। আকাশের দাদু বলেন, আমাদের পরিবারের মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমি সব শিশুর মাকেই বলতে চাই, নিজেদের সন্তানদের প্রতি ভীষণভাবে সচেতন থাকতে হবে। এক মনোবিদ বলেন, এই ধরনের ঘটনা খুবই বিরল। অনেকেই বেশী আবেগপ্রবণ হয়। ওরা হয়তো ৫ মিনিট আগেও জানে না এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তাই ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া, কিছু ছুঁড়ে ফেলা প্রভৃতি প্রাথমিক লক্ষণ। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সুপার সাইক্লোন উম-পুনের দাপটে পূর্বস্থলীর অধিকাংশ আমবাগান লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার আম গাছ থেকে ঝরে পড়ায় আমচাষিরা প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার পূর্বস্থলীর পাইকারি বাজারগুলিতে ঝরে পড়া আম ৩-৪ টাকা কেজি দরে বিক্রি হয়। বহু বাগানের আম অবিক্রিত অবস্থায় আছে। বিগত ত্রিশ বছরের মধ্যে এমন ক্ষতি হয়নি বলে স্থানীয় আমচাষিদের দাবি। পূর্ব […]
চিরাচরিত ধান গম,পাট, আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ। মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে।পাশাপাশি জেলায় উত্পন্ন ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যগুলিতেও। বর্তমানে দক্ষিণ […]
চলছে লকডাউন। গ্রামের চিকিৎসকের পরামর্শ মত বহু কষ্টে একটি টোটো ব্যাবস্থা করে প্রায় ১০ কিমি পাড়ি দিয়ে শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে সদর হাসপাতালে নিয়ে এসেছিলেন স্ত্রী। কিন্তু সেখানেও ভর্তি নেওয়া হল না। অগত্যা হাসপাতালে বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনেই স্বামীকে নিয়ে হতাশাগ্রস্থ হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। পোলবা […]