এই মুহূর্তে কেবল রাজ্য রাজনীতি নয় দেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছেন জেডিইউ প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই নিতিশ কুমার তার দলের গুরুত্বপূর্ণ সদস্যকে বহিষ্কার করেছেন। এর মূল কারণ ক্রমাগত এনপিআর, এনআরসি বিরোধিতা। রাজনৈতিক মহল মনে করছেন কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে এর ফলে নীতিশ কুমারের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণে প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এরপরে আসরে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে কিছুদিন পরেই রাজ্যসভার নির্বাচন। সেখানে প্রশান্ত কিশোর কে রাজ্যসভার সংসদ করে পাঠাতে পারে তৃণমূল। চলতি বছরে রাজ্যে পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন। এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল এবং একটি সিপিএমের দখলে রয়েছে। বিধানসভায় বিধায়কদের সংখ্যাতত্ত্বের হিসেবে এবারও চারটি আসন নিশ্চিত তৃণমূলের।
তবে সিপিএমের একার পক্ষে রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতানোর সম্ভব নয়। কংগ্রেসের সমর্থন পেলে তবে সিপিএম তাদের একজন প্রার্থীকে জিতিয়ে নিয়ে যেতে পারবে। তৃণমূলের যে চারজন সংসদের মেয়াদ শেষ হতে চলেছে তারা হলেন মণীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং যোগেন চৌধুরী। সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েররও মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূলের মণীশ গুপ্ত আবারো প্রার্থী হতে চলেছেন বলেই তৃণমূল সূত্রের খবর। তবে আর টিকিট পাচ্ছেন না আহমেদ হাসান ইমরান এবং কেডি সিং। যোগেন চৌধুরী আর সাংসদ হতে রাজি নন তা চিঠি লিখে দলকে আগেই জানিয়ে দিয়েছেন। আর প্রশান্ত কিশোরকে যদি নিজের দলের সাংসদ করে সংসদে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে তিনি রাজনৈতিক ভাবে অনেক-কে টেক্কা দেবেন তা নিশ্চিত করেই বলা যায়।
সারাদেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। প্রতিটি রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা গতকাল প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন। ফোনে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী কে ফোন করলেন। সূত্র থেকে জানা যাচ্ছে রাজ্যের লকডাউন ব্যবস্থা নিয়েই […]
দিল্লি থেকে চারটি রাজ্য পাশ করে এলেও বাংলায় প্রবেশে সম্মতি দিল না প্রশাসন। তাই বাধ্য হয়েই চেকপোষ্টে আটকে থাকতে হচ্ছে বেশ কয়েকজন যুবককে। হঠাৎ করে বাবা মারা যাওয়ায় রাতারাতি সিদ্ধান্ত নিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলেন হাওড়া ও হুগলি জেলার বেশ কয়েকজন যুবক। বেশ কয়েকটি রাজ্য তাদের প্রবেশে সম্মতি দিলেও পশ্চিমবাংলায় ঢুকতে তাদের কোনও সহযোগিতা […]
ফের বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এনআরসির সমর্থনে শুক্রবার হাওড়া একটি বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, যুব মোর্চার সভাপতি দেবজিত সরকারসহ বিজেপি নেতৃত্ব। এদিন অভিনন্দন যাত্রার শেষে একটি সভা করে বিজেপি নেতৃত্ব। এই সভা থেকে একপ্রকার লাগামহীন মন্তব্য করতে […]