কয়েকদিন আগেই দেশজুড়ে শিবিরের প্রায় 200 জন অফিসারকে বদলি করা হয়েছে। যদিও তাদের মধ্যে অন্যতম নারদ স্ট্রিং অপারেশন মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার নিজের বদলির ব্যাপারে আপত্তি জানিয়ে সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লাকে চিঠি দিয়েছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। ডিএসপি পদমর্যাদার ওই অফিসার এতদিন কলকাতা অফিসে কর্মরত ছিলেন। তিনি ছিলেন কলকাতার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা এসিবির অফিসার। তাকে বদলি করা হয়েছে দিল্লিতে।
সিবিআই সূত্রে জানা গেছে, বদলির আদেশ হাতে পাওয়ার পর এক যুগ্ম অধিকর্তা মারফত পাঠানোর ইমেলে রঞ্জিত কুমার জানিয়েছেন, গত কয়েক বছর ধরে নারদা স্ট্রিং অপারেশন মামলার তদন্ত করার পর যখন তা প্রায় নির্ণায়ক জায়গায় পৌঁছে গিয়েছে, সেই সময় তাকে বদলি হতে হচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে সিবিআই সদর দপ্তরের অফিসারদের একাংশের মধ্যে শোরগোল পড়ে যায়। উচ্চপদস্থ কর্তারা পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। প্রসঙ্গত, রঞ্জিত কুমার ছাড়াও বদলি হওয়া সিবিআই অফিসারদের তালিকায় সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার সোজম শেরপা ও ব্তীন ঘোষাল রয়েছেন।
সূত্রের খবর অধিকার তাকে পাঠানো চিঠিতে রঞ্জিত কুমার জানিয়েছেন, একটি স্টেশনে শিবিরের একজন অফিসার ১০ বছর থাকার কথা। সে ক্ষেত্রে রঞ্জিতবাবু কলকাতায় আছেন আট বছর। আরো দু বছর তিনি থাকতে পারেন। অথচ তার আগেই তাকে অন্য স্টেশনে বদলি করা হল। এই চিঠিতে আরো বলা হয়েছে, প্রয়োজনে তাঁকে কলকাতা স্টেশন থেকে বদলি করা যেতে পারত।
নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজারহাট. ক্যানিং, গোসাবা-র মতো এলাকা এই সফরে প্রধানমন্ত্রীকে ঘুরে দেখাবেন মমতা ৷ রাস্তা, বিদ্যুৎ পরিষেবা সব বিধ্বস্ত ৷ সামগ্রিক এই ধ্বংসের পরিস্থিতি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থা দেখিয়ে রাজ্যের জন্য আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী ও […]
ভারতের কোরনার বলি ১। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। কর্ণাটক, দিল্লি, মুম্বইয়ের পর এবার পাঞ্জাবে মৃত্যু হল এক করোনা আক্রান্তের। এর আগে তিনজনের মৃত্যু হয়েছে দেশে। বৃহস্পতিবার বলি ৭২ বছরের বৃদ্ধ। জানা গেছে, দু’সপ্তাহ আগে ইটালি থেকে জার্মানি গিয়ে তারপর দেশে ফিরেছিলেন ওই বৃদ্ধ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষা […]
সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন ফৌজদারি মামলায় দন্ডিত সাজাতে ইতি টেনে স্বাভাবিক জনজীবনে ফিরেছিলেন জঙ্গলমহলের পরিচিত মুখ ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোর নিহত ভাই শশধর মাহাতো একদা বঙ্গ মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তাই দক্ষ সংগঠক ছত্রধর মাহাতোর রাজনৈতিক চর্চা বরাবরই তুঙ্গে৷ কারামুক্তির সাথে সাথেই এই রাজ্যের শাসকদলের রাজ্য কমিটিতে জায়গা পান ছত্রধর। তৃণমূলের রাজনৈতিক জীবন […]