বিজেপির সভায় যোগ দিয়ে ফেরার পথে শ্লীলতাহানির শিকার তরুণী। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার যাদবপুরের বিক্রমগড়ে একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী। অভিযোগ, ফেরার সময় সভাস্থলের কিছুটা দূরে ওই তরুণীর পথ আটকায় বিজেপির কয়েকজন নেতা ও কর্মী। সেখানে কটুক্তি ও মারধর করা হয় ওই তরুণীকে।
এই খবর ছড়িয়ে পড়তেই রাতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ করতে শুরু করে যাদবপুরের পড়ুয়ারা। অভিযুক্তের শাস্তির দাবি জানান তাঁরা। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এবিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

