বিশ্ব জুড়ে প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালিত হয় ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই দিবসটি উদযাপন করা হয়। অন্যান্য দেশের মতো ভারতেও এই দিন টি উদযাপন করা হয় ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে ভারতীয় কলা কুশলীরা কোনোদিনই পিছিয়ে থাকেননি এই ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্যাম্প ও সোস্যাল সতর্কতা শিবিরের অন্যতম নাম এখন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সৌমিতা সাহা। তিনি বিশ্ব ক্যান্সার দিবসের প্রায় ৫ দিন আগে থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টার কথা। ক্যাম্পেন শুরু হয় ল্যাভেন্ডার রিবন ব্যাজ পরিহিত ছবি পোস্টের মাধ্যমে। উল্লেখ্য ল্যাভেন্ডার রিবন।ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতীক।আন্তর্জাতিক গায়িকা সৌমিতা একান্ত সাক্ষাৎকারে জানান
“ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় প্রচুর মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে বহু মৃত্যুর ঘটনাই ঘটে রোগটিকে শুরুর দিকে শনাক্ত করতে না পারার কারণে। নারীদের বেলায় যে তিন ধরনের ক্যান্সারের কথা বেশি শোনা যায়, সেগুলো হল- জরায়ুর মুখে ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার ও স্তন ক্যান্সার। মহিলা তথা সকল মানুষের কাছে আমার একান্ত অনুরোধ সুস্থ থাকুন, রোগের মোকাবিলায় সতর্ক থাকুন, রোগাক্রান্ত ও তাদের পরিবারের পাশে থাকুন।” সৌমিতা সুগায়িকা হওয়ার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় চিত্রকর। বিভিন্ন ধরনের সতর্কতা মূলক সামাজিক কর্মকাণ্ডে কোলকাতার এই তরুণীর অপরিসীম অবদানের কথা সকালেরই জানা।
ঋদি হক, ঢাকাঃ- চলে গেলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। অধ্যাপক আনিসুজ্জামান হৃদরোগ ও কিডনি জটিলতার পাশাপাশি রক্তের ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। […]
ভ্যাকসিন নিয়ে লাগাতার চর্চার মধ্যেই নতুন জল্পনা। করোনা নির্মূল করবে অতিবেগুনি রশ্মি। করণা নির্মূলে নতুন রাস্তা খুঁজে পেল একদল মার্কিন গবেষক। তাঁদের দাবি ভ্যাকসিন আবিষ্কারের ঝুঁকি নেই। টিকা প্রয়োগে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। এমনকী বিপুল অঙ্কের টাকা খরচের প্রয়োজন নেই। শুধুমাত্র অাল্ট্রাভায়োলেট রশ্মির সামান্য একটু স্পর্শেই নির্মূল নাকি কুপোকাত হবে করোনা। চিকিৎসা পরিভাষায় এই পদ্ধতিকে […]
নতুন বছরে পরমাণু অস্ত্র ইস্যুতে আমেরিকার উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে প্রস্তাব দিতে ব্যর্থ হলে নতুন পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন কিম। ইতিমধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর আমেরিকার উপর বেজায় চটেছেন কিম। ভবিষ্যতে তাঁর দেশ কৌশলগত অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র […]