রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় যা প্রতিশ্রুতি দেয় তা পালন করার দায়িত্ব তাদের নেওয়া উচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মত মানুষ ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলেও ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি। ঠিক এই কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার বিরুদ্ধে মামলা দায়ের হল।ঝাড়খণ্ড হাই কোর্টের এক আইনজীবী এইচ কে সিংয়ের দায়ের করা মামলাটি গৃহীত হয় রাঁচির জেলা আদালতে। ওই মামলায় নাম থাকা আরেক অভিযুক্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।
আগামী ২ মার্চ মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। মামলাকারী ওই আইনজীবীর অভিযোগ, ‘২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে দাবি করেন লোকসভা নির্বাচনের ইস্তেহারে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই সরকারে আসার পরেই এই প্রতিশ্রুতি পূরণ করা হল। কিন্তু, আমার প্রশ্ন হল ২০১৯ সালে দেওয়া সিএএ-র প্রতিশ্রুতি পূরণ হলেও প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কেন পূরণ হল না? নাকি বিজেপির ইস্তেহারে থাকা সব প্রতিশ্রুতিকে তারা সম্মান দেয় না?
জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করা যায় না। যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায় তাহলে তা মানুষকে ঠকানোর সামিল।’ সব মিলিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এক প্রকার প্রতারণার মামলা দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে।
অবসর সময়ে পরিবারের সকলে মিলে লুডো খেলায় মজে ধাকা বহু পুরনো অভ্যাস। আর করণা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় সেই লুডো খেলার চল অনেকটাই বেড়ে গেছে। লুডু খেলতে খেলতে চিটিং করা তো হয়েই থাকে। কিন্তু এই লুডো খেলায় চিটিং করার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা অবশ্য আগে শোনা যায়নি। লুডো খেলায় চিটিং করায় বাবার বিরুদ্ধে […]
বীরসা মুণ্ডার মূর্তি বিতর্ক অব্যাহত বাঁকুড়ায়। এবার ফের নতুন করে মূর্তিবিতর্ক উস্কে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে। আদিবাসী সমাজের পক্ষ থেকে ৫০ হাজার চিঠি পাঠানো হচ্ছে স্বরাস্ট্রমন্ত্রকে, মঙ্গলবার এই খবর জানালেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। জেলার আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলে মেয়েরা মঙ্গলবার থেকেই এই চিঠি […]
ফোন করলেই শুনতে হচ্ছে করোনাভাইরাসের সতর্কীকরণ। ফোন করলেই এই সতর্কীকরণ বিরক্তির কারণ হচ্ছে সাধারণ মানুষের। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে এই কলার টোন বাজার পরেই ফোনের রিং শুরু হচ্ছে। তার ফলে ইমার্জেন্সি আর্জেন্ট কল থাকলেও কাশির আওয়াজ দেওয়া করোনাভাইরাসের সতর্কীকরণ শুনে বিরক্তি অনুভব করছেন মানুষ। একবার ফোন করার পর দ্বিতীয়বার ফোন করলে অস্বস্তি অনুভব হচ্ছে অাবার […]