ভালোবাসা থাকলে তবেই একজন কেউ নিজের অঙ্গ অন্যজনকে দান করতে পারে। কঠিন সময় অন্যের পাশে থাকতে পারে। ভালোবাসার এই বার্তা দিতে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে ৪৩টি দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি। ওই দম্পতির নাম অনিল শ্রীবৎস ও দিপালী শ্রীবৎস। এই বার্তা দিতেই বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। ভ্রমণের সময় অনেকদিন গাড়িতেও কাটিয়েছেন। রান্না করেছেন গাড়িতে। তবে তাঁরা যেখানেই গিয়েছেন, বিপুল সাড়া পেয়েছেন। স্কুল-কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। বিভিন্ন দেশের একাধিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তাঁরা। কিডনি ও অঙ্গ দান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর আইনি প্রক্রিয়া নিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন ওই দম্পতি।
অঙ্গদান নিয়ে বিভিন্ন দেশে ঘুরে গাড়ি চালিয়েছেন প্রায় ১ লক্ষ কিলোমিটার। যাত্রা করেছেন ৪০০ দিনের বেশি সময়। অঙ্গদান নিয়ে কথা বলেছেন অন্তত ৭৫ হাজার মানুষের সঙ্গে। ভারতীয় বংশভূত অনিল ২০১৪ সালের কিডনি দান করেন তাঁর ভাইকে। তার পরেই অবশ্য অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ানোর বিষয়টি তাঁর পরিকল্পনায় আসে। গড়ে তোলেন গিফট অফ লাইফ অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠন। তিনি বলেন, ভালোবাসা থেকেই আমি ভাইকে কিডনি দিয়েছিলাম। তাই আমি মনে করি ভালোবাসা থাকলেই তবে অন্যজনকে অঙ্গ দান করা যায়। মার্চে সচেতনতা বাড়াতে নিউইয়র্ক থেকে আর্জেন্টিনা যাত্রা করছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন দেশে যাত্রা করে অঙ্গদানের সচেতনতা বাড়ানোর এই পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে।
দুবাইয়ে ভিক্ষাবৃত্তি আইনত অপরাধ। তার পরেও দুবাইয়ের রাস্তায় অনেকেই দাঁড়িয়ে পড়েন ভিক্ষার ঝুলি হাতে, সহজে উপার্জনের আশায়। ভিক্ষুকের এই সারিতে আছে ভিনদেশিরাই। চলতি রমজানের শুরু থেকেই এবার ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে দুবাই পুলিশ। ভিক্ষা করার অপরাধে রমজান শুরু হওয়া থেকে এ পর্যন্ত ২৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। দুবাই পুলিশের অনুপ্রবেশকারী দফতরের ডিরেক্টর কর্নেল আলি […]
ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট মজবুত। নরেন্দ্র মোদী ট্রাম্প পরস্পরের দিকে এর আগেও একাধিকবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন। বিশ্বের প্রায় 200 টি দেশে করোনা থাবা বসিয়েছে।করোনায় যে ওষুধগুলো কাজ করছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ টির নাম হল হাইড্রোক্সিক্লোরোকুইন। কিন্তু ভারত সরকার নিজেদের দেশে করোনা ক্রমশ বাড়তে […]
ঋদি হক, ঢাকা:-বাংলাদেশে করোনা শনাক্তে সহায়তা হিসেবে ৩০ হাজার কীট দিয়েছে ভারত। বুধবার ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করে এ কীট হস্তান্তর করেন। এর আগে ভারতের তরফে করোনা চিকিৎসায় মানবিক সহায়তা হিসেবে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার হেড কাভার, ৫০ হাজার সার্জিক্যাল গ্লাভ্স এবং ১ লক্ষ […]