শতবর্ষে জোর কর্মসূচি। মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনার দিনেই রাজ্যজুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মসূচি নতুন মাত্রা পেল। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে রুট মার্চ ও পথসঞ্চালনার মতো কর্মসূচি।সংঘের তরফে জানানো হয়েছে, শতবর্ষ উপলক্ষে সারা বাংলা জুড়ে প্রায় এক হাজার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর মধ্যে বাঁকুড়া জেলার ১৭টি স্থানে বিশেষ কর্মসূচি হবে।
কোতুলপুরে সকাল থেকেই RSS-এর স্বয়ংসেবকরা সাদা-খাকি পোশাকে শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেন। মহালয়ার পুণ্যতিথি এবং দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে এই কর্মসূচির তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছে সংঘ। সংঘ নেতৃত্বের দাবি, বাংলায় সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার লক্ষ্যেই এই শতবর্ষ উদযাপনকে ঘিরে ধারাবাহিক অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমেও আগামী দিনে সক্রিয় ভূমিকা নিতে চাইছে তারা।
![]()


