রাজ্য

কলকাতায় টানা তল্লাশি, ৩৯ জন বিদেশি ধর্মপ্রচারক-কে রাজারহাট হজ সেন্টারে কোয়ারান্টাইন করা হল।

দিল্লিতে নিজামউদ্দিন এর ঘটনার পর নড়েচড়ে বসেছে আসমুদ্রহিমাচল। নিজাম উদ্দিনের জমায়েত থেকে হইহই করে করোনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। উল্লেখ্য ইতালিতে একটি ফুটবল ম্যাচ থেকে প্রথম দেশজুড়ে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে করোনা।সেই প্রবণতা রুখতে বিভিন্ন ধর্ম স্থানে হানা দেওয়া শুরু করল প্রশাসন। গতকাল থেকে কলকাতায় বিভিন্ন স্থানে হানা দিয়ে বহু বিদেশি কে কোয়ারেন্টাইন পাঠিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা মঙ্গলবার একাধিক জায়গায় হানা দেয়।

তল্লাশি অভিযানে নারকেলডাঙার এক ধর্মস্থল থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ওই দলটিতে কেউ ২৪ বছর বয়সি আবার কেউ ৬৮ বছর বয়সি।  তাঁরা প্রত্যেকেই থাইল্যান্ড থেকে এসেছেন। মায়ানমার থেকে আসা মোট ১৩ জন ধর্মপ্রচারককে জোড়াসাঁকো থানা এলাকার ধর্মস্থান থেকে উদ্ধার করা হয়।  গার্ডেনরিচের এক ধর্মস্থান থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন মালয়েশিয়া এবং ৪ জন ইন্দোনেশিয়ার বাসিন্দা। দিল্লি থেকে আসা ৪ জনকে নিউমার্কেট থানা এলাকা থেকে উদ্ধার করেন গোয়েন্দা আধিকারিকরা। এছাড়াও ৬ জন ভারতীয় গাইডেরও খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের প্রত্যেককেই রাজারহাটের হজ হাউসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও বিদেশীরা বলছেন লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে তারা দেশে ফিরতে পারেননি আটকে গেছেন। বিশেষ সূত্রে জানা যাচ্ছে গোয়েন্দা-বিভাগ তাদের হজ সেন্টার কোয়ারেন্টাইন রেখেই তদন্ত শুরু করেছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *