কাজের নাম করে নিয়ে গিয়ে এক মহিলার হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠলো ২ যুবকের বিরুদ্ধে। নিজের সম্ভ্রম বাঁচাতে একতলা বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে গুরুতর জখম ওই মহিলা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জখম ওই মহিলা মগরা থানার অন্তর্গত সপ্তগ্রামের ছোট খেজুড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, পেশায় রং-মিস্ত্রী ওই মহিলাকে সানি মাইতি(মুন্না), হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার চাঁদমারিতে জনৈক আরতি সরকারের বাড়িতে রং-এর কাজ আছে বলে নিয়ে যায়।
সোমবার সকালের দিকেই ওই বাড়িতে পৌঁছান মহিলা। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎই ঘড়ের দরজা বন্ধ করে দেয় মুন্না। তখনই ওই ঘরে চলে আসে মুন্নার আর এক শাগরেদ রোহিত জয়সওয়াল। মহিলার অভিযোগ তারা দুজন তাঁর হাত-পা বেঁধে দেয়। চুঁচুড়া হাসপাতালের বেডে শুয়ে ওই মহিলা বলেন অনেক অনুরোধ করার পর তাঁর পায়ের বাঁধন খুলে তাঁকে বাথরুমে যেতে দেয়। নিজেকে বাঁচাতে নির্মীয়মান ওই বাথরুমের খোলা জানালা দিয়ে নীচে ঝাঁপ দেয় মহিলা। বাইরে থাকা অন্যান্যরা ওই মহিলাকে পরে যেতে দেখে প্রথমে বেলুর হাসপাতাল এবং পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। এবিষয়ে নিশ্চিন্দা থানায় করা অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই অভিযুক্ত মুন্না ও রোহিতকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
সকাল থেকে এলাকার বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে তৈরি করেছে ফুলের তোড়া। আজ যে নার্সে ডে। চলছে করোনার জেরে লকডাউন। তাই সুরক্ষার স্বার্থে সিঙ্গুরের জলাঘাটা গ্রামের বৃহন্নলারা নিজেরাই ফুল থেকে মালা তৈরি করল। সেই ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। উদ্দেশ্য হাসপাতালের সেবিকাদের সংবর্ধনা দেওয়া। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেভাবে রোগীদের চিকিৎসা […]
জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের পর আর এক কর্মোদ্যোগী আধিকারিকের বদলির নির্দেশ এসে পৌঁছালো বাঁকুড়ায়। এবার বদলি হচ্ছেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অনুপ কুমার দত্ত। তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। বিদায়ী মহকুমাশাসক মানস মণ্ডল উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর কল্যান দপ্তরের আধিকারিক হয়ে সেখানে যাচ্ছেন। শুক্রবারই নবান্ন থেকে এই নির্দেশ বাঁকুড়ায় […]
করোনাভাইরাস নিয়ে সারা দেশ জুড়ে সর্বোপরি বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন ও অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু করোনার সাথে এবার সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক তৈরি হল। ইতিমধ্যেই সোয়াইন ফ্লু–তে আক্রান্ত তিনজন রোগী মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি রয়েছে। যার মধ্যে রয়েছেন ২৭ বছরের এক […]