আইপিএল আয়োজনের ক্ষেত্রে সরকারি সমস্ত নির্দেশিকায় মেনে চলা হবে। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর তেমনি টুইট করেছেন কলকাতা নাইট রাইডার্স এর কর্ণধার শাহরুখ খান। তবে নিরাপত্তা যে সবার আগে সেটাই এই বৈঠকে স্থির হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখার কথা আগেই জানিয়েছিল বিসিসিআই। এদিন গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয় টুর্নামেন্ট চালুর জন্য কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। ঝুঁকি এড়াতে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত গুলো কিভাবে নিয়েছে তা জানতে চাওয়া হলে সৌরভ সংবাদমাধ্যমে বলেন, এই মুহূর্তে স্থগিতের সিদ্ধান্ত রয়েছে।
সবার আগে নিরাপত্তা। এক্ষেত্রে কারও কিছু করার নেই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে আইপিএল যাতে হয় সেটা খেয়াল রাখুক বিসিসিআই। তাই এক্ষেত্রে টুর্নামেন্টে ছাঁটকাট হতে পারে। সেক্ষেত্রে কমতে পারে ম্যাচের সংখ্যা। অনেকে প্রস্তাব দিয়েছেন ডাবল হেডার ম্যাচ করিয়ে সময়ের ঘাটতি মেটানোর। তবে এ নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, আইপিএল হবে। তবে যদি ১৫ এপ্রিল শুরু হয় তাহলেও ১৫দিন নষ্ট হয়ে গেল। তখন টুর্নামেন্ট ছাঁটকাট করতে হবে। কীভাবে ছাঁটকাট হবে বা কটা ম্যাচ হবে তা এই মুহূর্তে বলা যাবে না।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২ সালে যখন এস আই আর হয় তখন আপনি অথবা আপনার… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা যাচ্ছে শুধু অনলাইনে। সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা করতে দ্বিধা বোধ করেননি তিনি..! নাম তাঁর নীরা আর্য। আজাদ… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ থেকে নামে জলের ফোঁটা। পৃথিবীর প্রাণভোমরা সূর্যও কিন্তু ব্যতিক্রম নয়।… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’। আরামবাগ ব্লকের সালেপুর ২ পঞ্চায়েতের বড়ডোঙ্গল গ্রামের রামপাড়ায় প্রায় একশটি… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

