করোনা ভাইরাস এর জেরে গোটা বিশ্ব জুড়ে অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন স্তব্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম লাগাতার কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতবর্ষের পেট্রল ও ডিজেলের দাম অনেকটাই কমে যাওয়ার কথা ছিল। যদিও সেই রাস্তায় না হেঁটে পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি এক ধাক্কায় দুই টাকা শুল্ক এবং এক টাকা সড়ক পরিকাঠামো সেস বসাল কেন্দ্রীয় সরকার। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে ঠেকলেও তার সুফল পাচ্ছেন না ভারতবাসী। পেট্রোপণ্যের দাম কমানো তো দূরের কথা, উল্টে দাম প্রায় একই রেখে শুল্ক ও সেস বাবদ সরকারের মোটা টাকা আয় হচ্ছে।
এর ফলে বার্ষিক ৩৯ হাজার কোটি টাকা আয় হবে কেন্দ্রের। যদিও আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম একেবারে তলানিতে ঠেকেছে বলা যায়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে যে দাম ছিল, তার তুলনায় মাত্র তিন মাসে ৫০ শতাংশ দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে জানুয়ারি মাসে অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৬৩ ডলার। সেটাই বর্তমানে কমে হয়েছে ৩২ ডলার। যদিও এই দাম কমার সুযোগ পাচ্ছেন না ভারতবাসী।
কারণ কেন্দ্র সরকার পেট্রলের উপর শুল্ক ও সেস বসানোয় দাম একই থাকছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে কংগ্রেস আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে তারা।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২ সালে যখন এস আই আর হয় তখন আপনি অথবা আপনার… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা যাচ্ছে শুধু অনলাইনে। সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা করতে দ্বিধা বোধ করেননি তিনি..! নাম তাঁর নীরা আর্য। আজাদ… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ থেকে নামে জলের ফোঁটা। পৃথিবীর প্রাণভোমরা সূর্যও কিন্তু ব্যতিক্রম নয়।… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’। আরামবাগ ব্লকের সালেপুর ২ পঞ্চায়েতের বড়ডোঙ্গল গ্রামের রামপাড়ায় প্রায় একশটি… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

