বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনা। এই ভাইরাসের সংক্রমণ ঢুকতে ভিড় হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বড় ধরনের জমায়েত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব ঘোষিত হলেও করোনার জেরে এই পরিস্থিতিতে রাজ্যের ২৯৪ টি বিধানসভায় তৃণমূল বঙ্গধ্বনি যাত্রা স্থগিত করলো দল। জনসংযোগের লক্ষ্যে বাংলার গর্ব মমতা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আজ থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। রাজ্যের প্রতিটি বিধানসভায় কমপক্ষে ১৫ হাজার জনবসতি ঘুরে ৪০ হাজার কিমি পদযাত্রা করার কথা ছিল। তৃণমূল নেতৃত্বের তরফে প্রতিটি জেলায় জানিয়ে দেওয়া হয়েছে করোনার জন্য আপাতত ওই কর্মসূচি স্থগিত থাকছে। তবে কবে এই কর্মসূচি ফের শুরু হবে তা এখনো ঠিক হয়নি।
এদিন থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১৭ দিনের বঙ্গধ্বনি যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কর্মসূচি সফল করার জন্য প্রতিটি জেলার প্রতিটি বিধানসভার নেতৃত্বকে ও দলের কর্মীদের কমপক্ষে ৪০ হাজার কিমি যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এক একটি বিধানসভায় প্রতিদিন তিনটি করে জনবসতি ঘুরে মোট ১০ কিলোমিটার যাত্রা করার নির্দেশ দেওয়া হয়। তার মাধ্যমে ওই জনবসতিতে বিভিন্ন জনের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে কথা বলা, জনসংযোগ বৃদ্ধি করা, বাংলার গর্ব মমতার প্রচার করা, রাজ্য সরকারের সফল প্রকল্পগুলি নিয়ে প্রচার করা ইত্যাদি ছিল। কিন্তু জনবসতি এলাকায় এই কর্মসূচি থাকায় তা স্থগিত করা হয়েছে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

