রাজ্যে করোনা ভাইরাসে কপালে চিন্তার ভাঁজ সাধারনের। অার তাই করোনা ভাইরাস সংক্রান্ত কোনও রকম কোনও সাহায্যের প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তৈরি হেল্পলাইনে “কল সেন্টার করোনা”তে কল করুন। অহেতুক ভাবে জল্পনা না ছড়ানো অনুরোধ করল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানান, কর্মসূত্রে বহু রাজ্যবাসী চিনে থাকেন। বর্তমানে ৩৯০০ জন মানুষ চীন থেকে এরাজ্যে এসেছে।
স্বাস্থ্যদপ্তরের সূত্রে জানানো হয়েছে এই পরিবারগুলির মধ্যে কেউ যদি কোনওরকম সর্দি-কাশিতে আক্রান্ত হন এবং তাদের পরিবারের কোনও লোকজন ও যদি সর্দি-কাশিতে আক্রান্ত হন অথবা করোনার উপসর্গ দেখা যাচ্ছে এই রকম কোনও ব্যক্তির জন্য সমস্ত রকম সহায়তা দেবে এই হেল্পলাইন। এই হেল্পলাইন থেকে জানা যাবে কিভাবে কোনও জায়গায় গেলে আপনি দ্রুত চিকিৎসা নিতে পারবেন। এই করোনা ভাইরাস এর হেল্পলাইন নাম্বারগুলি হল ০৩৩-২৩৪১-২৬০০ এবং ১৮০০৩১ ৩৪৪৪২২২।
এক বছরেই শেষ বিপ্লবীয়ানা। নারী সুরক্ষার কথা বলে ‘জাস্টিস’ চাওয়া দুর্গাপুজো কমিটিগুলি এবার লাইনে দাঁড়াচ্ছেন রাজ্য সরকারের পুজোর অনুদান পেতে।এখানেই অবশ্য শেষ নয়, নিশ্চিতভাবে যাতে এই অনুদান মেলে তার জন্য ‘বিপ্লবী’ পুজো কমিটিগুলি দ্বারস্থ হচ্ছেন নেতা থেকে জনপ্রতিনিধিদের। কারণ, আর জি কর ইস্যু দেখিয়ে তারা গতবারের রাজ্য সরকারের অনুদান চাই না বলে চেক ফেরায়। বিভিন্ন […]
মিডিয়ার ওপর সেরকম ভাবে কোনও দিনই বেশি ভরসা করত না সিপিআইএম। পরবর্তী সময় যখন মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিরোধীরা প্রভাব বিস্তার করে যাচ্ছিল, বামপন্থীরা পড়েছিল পুরনো ধ্যান-ধারণা নিয়েই।পরবর্তীতে সময়ের সাথে মানিয়ে নিতে পুরনো ধ্যান-ধারণা ছেড়ে বামপন্থীরাও এখন সোশ্যাল মিডিয়ায় প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারকে হাতিয়ার করে তাদের কর্মী সমর্থকদের আগ্রহী […]