প্রতিবাদীদের জন্য দাওয়াই প্রস্তুত। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনরত জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় পশুপালন প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। তিনি দাবি করেন যে, জেএনইউ ও জামিয়া মিলিয়ার বিক্ষোভকারীদের ওষুধ তার জানা আছে। ঘটনা হলো কিছুদিন আগে সঞ্জীব বাবু বলেছিলেন এই বিল পাসের বিরুদ্ধে যে এইরকম দেশজোড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ হবে তা তারা আজ করতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তার এই মন্তব্য তখন যথেষ্ট অস্বস্তিতে ফেলে ছিল সরকারকে।
কিন্তু এবার হুমকির সুরে তিনি বললেন, আমি রাজনাথ সিংকে অনুরোধ করবো যারা জেএনইউ ও জামিয়া মিলিয়ায় জাতীয়তা বিরোধী স্লোগান তুলেছেন তাদের জন্য একমাত্র একটি ওষুধ আছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পশ্চিম উত্তর প্রদেশের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হোক। তাহলেই সবার রোগ সেরে যাবে অন্য কিছুর আর দরকার পড়বে না। কিন্তু কী কারণে কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিম উত্তরপ্রদেশের কথা টেনে আনলেন? তথ্য অনুযায়ী বিশ্বের যেসব জায়গায় অপরাধের হার বেশি, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ওই অংশও। ফলে কেন্দ্রীয় মন্ত্রী সেদিকেই ইঙ্গিত করেছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞ মহল।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তান একাধিকবার আবেদন করেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। পাকিস্তানের বক্তব্য সেভাবে কোথাও প্রতিষ্ঠিত হয়নি। তাই এবার নিজেরাই কাশ্মীর বুঝে নেওয়ার হুমকি দিল পাকিস্তান। এবং এক প্রকার যুদ্ধ ঘোষণার দিন নির্ধারণ করে ফেলেছে তারা। তা হল ১০ ফেব্রুয়ারি থেকে সরাসরি কাশ্মীর পুনর্দখলে নামবে পাকিস্তান। সে দেশের বিভিন্ন […]
তাঁরা দেশবাসীর সুরক্ষায় সবসময় রয়েছেন। প্রাচীর হয়ে সমস্ত ভারতবাসীকে আগলে রেখেছেন। তাঁরা হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। এই মুহূর্তে ফের একবার চরম সংকটে ভারতবর্ষ। গোটা দেশকে গ্রাস করেছে করোনা নামক মারণ ভাইরাস। তাই দেশবাসীর পাশে এই সময় সিআরপিএফ দাঁড়াবে, এটা অবশ্য প্রত্যাশিতই। তাই, করোনা সংক্রমণে দেশবাসীর পাশে দাঁড়াতে প্রত্যেক সদস্যের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ […]
নিউ নর্ম্যাল। স্বাভাবিকেও অনেক কিছুই নতুন। বাড়ি থেকে ঘেমে নেয়ে স্টেশনে ট্রেন ধরার তারা। কিন্তু টিকিট কাউন্টারে বেজায় লাইন। লাইনে দাঁড়িয়ে চোখের সামনে দেখতে হয় ছেড়ে চলে গেল ট্রেন। এবার সেই দৃশ্যের হয়তো বদল হতে চলেছে। লোকাল ট্রেনের ক্ষেত্রেও লাইনে দাঁড়িয়ে এবার টিকিট কাটা বন্ধ হতে চলেছে। করোনাকালে কাউন্টারে ভিড় এড়াতে লোকাল ট্রেনের টিকিট কাটার […]