এবার দোকান বাজার খোলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জি। লকডাউনের সময়সীমা বাড়াতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান এবার একটু বেশিক্ষণ খোলা থাকবে বাজারে দোকান। দোকানগুলি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও কড়া নির্দেশ দেন তিনি। মমতা জানান, সাধারণ মানুষ একসঙ্গে দোকানে ভিড় যাতে না করে বিভিন্ন সামগ্রী কিনে সেই দিকে নজর রাখতে হবে। তবে নিয়ম কড়াকড়ি করতে হবে, কিন্তু বাড়াবাড়ি যাতে না হয় সেদিকেও নজর দেখার কথা বললেন তিনি।
![]()
