পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ- প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজার। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে কার্যত ভক্তির স্বরুপ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ১২ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা।
জেলার শহরের পালপাড়ায় সরেজমিনে দেখা গেছে মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান, সারা বছরই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। চলতি মাসের আগামী ২৯ জানুয়ারী সরস্বতী পূজা। এ উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন। আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ১২ দিন বাদে বিদ্যার দেবীর আরাধনায় নতজানু থাকবে আপামর বাঙালী।
মাঘ মাস বিয়ের মাস। পরিকল্পনা চলছিলো দুই বাড়িতেই।তাড়াতাড়ি দুটো হাত এক করতে হবে। হৃদয়ে প্রজাপতি ডানা মেলে উড়বে। কৃষ্ণনগরের নগেন্দ্রনগরের বাসিন্দা রাজকুমার প্রামানিকের একমাত্র পুত্র সুজাত প্রামানিক ও চাকদহ এলাকার পাত্রী শাশ্বতী দাসের বিয়ের আসরে এন, আরসি বিরোধী পোষ্টার। সুজাত ৭ নংওয়ার্ডে ডি,ওয়াই, এফ, আই – এর সদস্য আর শাশ্বতী এস,এফ, আই জেলা কমিটির সদস্য। […]
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে হাত রেখে ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দরা, ঠিক তারই আগে তৃণমূল কংগ্রেসের ফাঁকফোকর ঠিক করতেই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। ইতিমধ্যেই সেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল […]
ঠিক যখনই ভীষণ এলোমেলো হঠাৎ দেখি পাহাড়-খিদে পেল। গুছিয়ে খাব ইচ্ছে হল বিরাট কিন্তু তোমার ভীষণ শিরঃপীড়া… নাকের পাটা লাল হল খুব দ্রুত… জ্বর আনা চাই। স্নানের দেরি ছুতো… এটাই ছিল তরুণ কবি অনুষ্টুপ পালের শেষ কবিতার কয়েকটি লাইন। গুয়াহাটি বেড়াতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ৩৩ ছুঁইছুঁই কবি। মারাত্মক অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় […]