বাড়িতে দুটো গরু, খায় দায়, দুধ দেয়। আর কী কী কাজে লাগানো যায়? শেখ মাবুদ আলিকে বুদ্ধি জুগিয়েছে হিন্দু মহাসভা। দিল্লির গোমূত্র পার্টি থেকে প্রেরণা সংগ্রহ করে তিনি খুলে বসেছেন গোবর, গোমূত্রের দোকান! এই করোনার বাজারে বিক্রিও হচ্ছে দিব্যি।
হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমত পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ, মুড়ি মিছরির মোটেই একদর নয় তাঁর কাছে। গাই গরুর মূত্র ৪০০ টাকা প্রতি লিটার, বকনার ৫০০ টাকা প্রতি লিটার। গোবরও ৫০০ টাকা কেজি। জার্সি গরু খাঁটি দিশি নয়, ভেজাল আছে। তাই তার মূত্রের অত কদর নেই, দাম যাচ্ছে ৩০০ টাকা লিটার করে। গোবরও তাই, ৩০০ টাকা/কেজি। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কেউ কেনার আগ্রহ দেখালে ৩০০ টাকার গোমূত্র ২০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ১০০ টাকায় ছেড়ে দিচ্ছেন তিনি।
করোনাভাইরাস: দেশে প্রথম, তথ্য গোপন করায় আক্রান্তের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ
করোনাভাইরাস: বাড়তি সতর্কতা চিড়িয়াখানায়, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ মিউজিয়াম, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি
উহানে করোনা-মহামারী ছড়িয়েছে মার্কিন সেনা, ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বেজিংয়ের, চিনা রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ ওয়াশিংটনের
করোনা সন্দেহ, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বেলেঘাটা আইডি পাঠানো হল তাইল্যান্ড ফেরত তরুণকে
পাওয়া যাবে ফ্লিপকার্টে, আজ ভারতে লঞ্চ করছে মোটোরোলা রেজর ২০১৯
মাবুদ ব্যবসা নিয়ে যথেষ্ট সিরিয়াস। কাগজে ইংরেজি, বাংলায় লিখে টাঙিয়ে দিয়েছেন, তাঁর এই গোমূত্র, গোময় করোনা সারানোর মহৌষধ। পরীক্ষা প্রার্থনীয়। মুখে শুধু বলছেন না, কেউ কৌতূহলী হয়ে দেখতে এলে ছোট্ট গ্লাসে করে মুখে ঢুকু ঢুকু ঢেলেও দিচ্ছেন তিনি, সঙ্গে দরাজ আশ্বাস, করোনা সেরে যাবে। ইতিমধ্যেই ২ জন কিনে ফেলেছেন তাঁর ‘ওষুধ’, অন্যরা চেখে দেখেছেন, জানিয়েছেন, পছন্দ হলে কাল এসে কিনবেন।
মাবুদের দুধের ব্যবসা। নিজেই জানাচ্ছেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাঁকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরুদুটোর কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব ঝেড়ে পুঁছে বেচে দিচ্ছেন। বিশ্বাস, ঠিকমতো বাজার ধরতে পারলে কদিনের মধ্যে লাল হয়ে যাবেন। কপালে লাল টিকা দিয়ে খদ্দেরও চলে এসেছেন। নাম দ্বারিকানাথ ঝা। তাঁর দৃঢ় বিশ্বাস, গোময়, গোমূত্র সেবনে মহামারী নিয়ন্ত্রণে আসে, পেট পরিষ্কার হয়, টিবি সারে, শ্বাসের অসুখ সেরে যায়। তবে হ্যাঁ, খেতে হবে খালি পেটে। মাবুদ এই দোকান খুলে বসার বেজায় তৃপ্ত দ্বারিকানাথ, তাঁকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন তিনি।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
