সারা বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই ভাইরাসের হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন সারা বিশ্বের গবেষকরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়েছে, আয়ুর্বেদ, ইউনানি ও হোমিওপ্যাথি ওষুধ খেলে কোরোনা ভাইরাসের হাত থেকে মুক্তি মিলবে। চীন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাণঘাতী কোরোনা ভাইরাসের হাত থেকে বাচার উপায় খুঁজছে। আয়ুষ মন্ত্রকের তরফে এমন দাবিও করা হচ্ছে, মাস তিনেকের মধ্যে এই ভাইরাসের ওষুধ বেরিয়ে যাবে। এই পরিস্থিতিতে একটি পরামর্শ জারি করেছে আয়ুষ মন্ত্রক। সেখানে প্রথমে সাধারণ কিছু স্বাস্থ্যবিধি পালন করার পর জানানো হয়েছে, মন্ত্রকের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথিক করোনাভাইরাস নিয়ে সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে বিস্তারিত আলোচনা করেছে। তারপর তারা জানিয়েছে, কোরোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ হিসেবে আর্সেনিকাম অ্যালবাম খাওয়া যেতে পারে। খালি পেটে প্রথমে ৩ দিন খেতে হবে। তারপর এক মাস পরেও কোরোনা আতঙ্ক থাকলে আবার তা খাওয়া যেতে পারে।
সেই সঙ্গে জানানো হয়েছে অন্য সর্তকতা নিতে হবে। যার মধ্যে রয়েছে হাত না ধুয়ে কিছু খাওয়া যাবে না, বাইরে গেলে মাস্ক পড়ে নিতে হবে। তবে শুধু হোমিওপ্যাথি নয়, মন্ত্রকের পরামর্শ বলছে, করোনা ভাইরাস রুখতে ইউনানি ওষুধ হল, সরবত উন্নাব। ১০ থেকে ২০ মিলিগ্রাম করে দুবেলা খেতে হবে। এছাড়া তিরয়াক আরবা তিন থেকে পাঁচ গ্রাম প্রতিদিন দুবার খেতে হবে খেতে হবে। তিরয়াক নাজলা খেতে হবে প্রতিদিন পাঁচ গ্রাম করে। রোগান বাবুনা, রোগান মম, কাফুরি বাম দিয়ে মাথা ও বুক মালিশ করতে হবে। আর্ক আজিব ৪ থেকে ৮ ফোঁটা জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। জ্বর হলে আরো দু তিন রকম ওষুধ ও তার ডোজ জানানো হয়েছে। এছাড়া বাঙালির চেনা চিরতা, নিম গাছের ছাল, সহ একাধিক জরিবুটি উল্লেখও করা হয়েছে। স্পষ্ট দাবি করা হয়েছে, করোনা ভাইরাস এর হাত থেকে বাচার উপায় হোমিওপ্যাথি ও ইউনানিতে আছে।
হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। দেশে করোনা আক্রান্ত হু হু করে বাড়তে থাকায় ভারত সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। মোদি সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আপাতত বিদেশে রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই মুহূর্তে করোনা আক্রান্তে সর্বপ্রথম আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালো সম্পর্ক। কিন্তু এই ওষুধের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা […]
এই মুহূর্তে সারা বিশ্বের কাছে আতঙ্কের অপর নাম করোনা ভাইরাস। চীনে অনেক আগেই করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। ডিসেম্বরের শেষ দিক থেকে আস্তে আস্তে চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে করোনা।অবস্থা এতটাই ভয়ানক হয়েছিল যে চীনের মানুষ রাস্তায় বের হতেই ভয় পাচ্ছিলন। কিন্তু এই মুহূর্তে সেই আতঙ্কের পরিবেশ থেকে অনেকটাই নিজেদের […]
গত বছরের শেষ দিক থেকে চীনে শুরু হয়েছিল করোনাভাইরাস রমরমা। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস। এই মুহূর্তে সারা বিশ্বের অসংখ্য দেশে চলছে লকডাউন। গৃহবন্দী হয়ে আছেন প্রায় 200 কোটি মানুষ। মৃত্যুর মিছিল চলছে বিভিন্ন দেশে। ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে করোনা যুদ্ধে সাফল্যের […]