ভালোবাসা থাকলে তবেই একজন কেউ নিজের অঙ্গ অন্যজনকে দান করতে পারে। কঠিন সময় অন্যের পাশে থাকতে পারে। ভালোবাসার এই বার্তা দিতে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে ৪৩টি দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি। ওই দম্পতির নাম অনিল শ্রীবৎস ও দিপালী শ্রীবৎস। এই বার্তা দিতেই বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। ভ্রমণের সময় অনেকদিন গাড়িতেও কাটিয়েছেন। রান্না করেছেন গাড়িতে। তবে তাঁরা যেখানেই গিয়েছেন, বিপুল সাড়া পেয়েছেন। স্কুল-কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। বিভিন্ন দেশের একাধিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তাঁরা। কিডনি ও অঙ্গ দান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর আইনি প্রক্রিয়া নিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন ওই দম্পতি।
অঙ্গদান নিয়ে বিভিন্ন দেশে ঘুরে গাড়ি চালিয়েছেন প্রায় ১ লক্ষ কিলোমিটার। যাত্রা করেছেন ৪০০ দিনের বেশি সময়। অঙ্গদান নিয়ে কথা বলেছেন অন্তত ৭৫ হাজার মানুষের সঙ্গে। ভারতীয় বংশভূত অনিল ২০১৪ সালের কিডনি দান করেন তাঁর ভাইকে। তার পরেই অবশ্য অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ানোর বিষয়টি তাঁর পরিকল্পনায় আসে। গড়ে তোলেন গিফট অফ লাইফ অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠন। তিনি বলেন, ভালোবাসা থেকেই আমি ভাইকে কিডনি দিয়েছিলাম। তাই আমি মনে করি ভালোবাসা থাকলেই তবে অন্যজনকে অঙ্গ দান করা যায়। মার্চে সচেতনতা বাড়াতে নিউইয়র্ক থেকে আর্জেন্টিনা যাত্রা করছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন দেশে যাত্রা করে অঙ্গদানের সচেতনতা বাড়ানোর এই পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে।
পৃথিবীতে এই মুহূর্তে আতঙ্কের নাম করোনা। এই মরন ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে। ঘণ্টায় ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিশ্ববাসী। বাড়ছে মৃত্যু মিছিল। বর্তমানে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে আমেরিকায়। সেদেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাপিয়ে গেছে। এদিকে বেলজিয়ামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। একই দিনে সেখানে ১৮৫০ জন […]
৬ বছর আগে মারা যাওয়া মেয়েকে ভার্চুয়াল বাস্তবতা সাক্ষাত ঘটালেন দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তিবিদরা। ২০১৬ সালে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ছোট শিশু না- ইয়ন। প্রযুক্তিবিদরা মা ঝাংজিসাং-এর সঙ্গে ছয় বছর আগে মারা যাওয়া মেয়ের সাক্ষাৎ ঘটান। প্রযুক্তির মধ্য দিয়ে ভি আর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভস দিয়ে মা ঝাং ঝির সাথে মেয়েকে আদর করছে, জড়িয়ে […]
ইরানে ঘটে গেল চমকে দেবার মত এক ঘটনা। সেখানে ১০৭ বছর বয়সী এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সুলতানা আকবরী নামের ওই বৃদ্ধা নিজে তো সুস্থ হয়েছেনই, পথ দেখিয়েছেন গোটা বিশ্বকে। ইরানের আরাক শহরের ঘটনা এটি। দিনকয়েক আগেই ওই এলাকার খানসারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে সংক্রমণ রয়েছে […]