অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম :- NRC-এর বিরুদ্ধে বামফ্রন্টের ডাকা ভারত বন্ধের মিশ্র প্রভাব পড়ল বাংলার জঙ্গলমহলে। এদিন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এর গোপীবল্লবপুর, নয়াগ্রাম, বেলপাহাড়ি, লালগড়, জামবনি প্রায় প্রতিটি জায়গাতেই বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সরকারি যানবাহন চলাচল করলেও বেসরকারি যানবাহনের সংখ্যা ছিল নেহাতই কম। দোকানপাট খোলা রয়েছে বেশ কিছু জায়গায়। বন্ধের সমর্থনে ঝাড়গ্রাম এর বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থনকারীরা মিছিল বের করে। ঝাড়গ্রামেও বনধ এর আংশিক প্রভাব পড়ে।
অন্যদিকে, সরডিহাতে স্টিল এক্সপ্রেস কে আটকে দেওয়া হয়।বেসরকারি বাস বন্ধ থাকার জন্য লোক কম ছিল। ঝাড়গ্রামেও বন্ধএর এদিন সমর্থনে মিছিল বের করে সিপিএম ও এসইউসি আই। তারা রাস্তার পাশে খোলা দোকান বন্ধ করতে অনুরোধ করে। সরকারি বাস আটকানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কলেজ মোড়ে রাস্তা আটকানো হয়েছে। হাট ও সব্জীর বাজার স্বাভাবিক আছে সমস্ত ব্যাঙ্ক বন্ধ। সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রয়েছে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
