পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ- প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজার। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে কার্যত ভক্তির স্বরুপ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ১২ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা।
জেলার শহরের পালপাড়ায় সরেজমিনে দেখা গেছে মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান, সারা বছরই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। চলতি মাসের আগামী ২৯ জানুয়ারী সরস্বতী পূজা। এ উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন। আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ১২ দিন বাদে বিদ্যার দেবীর আরাধনায় নতজানু থাকবে আপামর বাঙালী।
ইন্দাস,বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া ও দশরথবাটি গ্রামে পীরবাবার ওরস পালন হল। সিমুলিয়া গ্রামের বাসিন্দা ৮৫ বছর বয়সী আনন্দময় মেদ্যা বলেন এই পীরবাবার বয়স হবে ৮০০ বছর। তিনি আরো জানান যে অন্য জায়গা থেকে এসে আমাদের গ্রামে থাকতেন। ওরস কমিটির সম্পাদক শম্ভুনাথ নন্দী বলেন যে এই গ্রামে রীতি আছে কোন হিন্দু […]
কলকাতার কলেজ স্ট্রিটে একটি পুরনো বাড়ির বারান্দা ভেঙে গিয়ে তিনজন জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ওই বহুতল বাড়ির তিনতলার বারান্দায় দু’জন মিস্ত্রি কাজ করছিলেন। আর তখনই সম্পূর্ণ বারান্দাটি ভেঙে রাস্তার উপরে পড়ে যায়। তাতে কাজ করা দুই মিস্ত্রিও পড়ে গিয়ে জখম হয়েছেন। তাঁদের পাশাপাশি ঘটনায় মহিলাও জখম […]
পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক সম্পদের ওপর দাড়িয়ে আছে। আর সে কথা কম বেশী সকলেই জানে। আর সেই ইতিহাস বিজাড়িত রাজা বানের স্ত্রী কালের নামে নামকরণ করা গঙ্গারামপুর শহরের কালদিঘী পার্ক পৌরসভার উদ্যোগে সেজে উঠছে। বিগত এক বছর ধরে খেটে খাওয়া মানুষদের হাতে তিলে তিলে গড়ে উঠছে দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘী পার্ক। সুত্রের […]