ভালোবাসা থাকলে তবেই একজন কেউ নিজের অঙ্গ অন্যজনকে দান করতে পারে। কঠিন সময় অন্যের পাশে থাকতে পারে। ভালোবাসার এই বার্তা দিতে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে ৪৩টি দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি। ওই দম্পতির নাম অনিল শ্রীবৎস ও দিপালী শ্রীবৎস। এই বার্তা দিতেই বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। ভ্রমণের সময় অনেকদিন গাড়িতেও কাটিয়েছেন। রান্না করেছেন গাড়িতে। তবে তাঁরা যেখানেই গিয়েছেন, বিপুল সাড়া পেয়েছেন। স্কুল-কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। বিভিন্ন দেশের একাধিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তাঁরা। কিডনি ও অঙ্গ দান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর আইনি প্রক্রিয়া নিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন ওই দম্পতি।
অঙ্গদান নিয়ে বিভিন্ন দেশে ঘুরে গাড়ি চালিয়েছেন প্রায় ১ লক্ষ কিলোমিটার। যাত্রা করেছেন ৪০০ দিনের বেশি সময়। অঙ্গদান নিয়ে কথা বলেছেন অন্তত ৭৫ হাজার মানুষের সঙ্গে। ভারতীয় বংশভূত অনিল ২০১৪ সালের কিডনি দান করেন তাঁর ভাইকে। তার পরেই অবশ্য অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ানোর বিষয়টি তাঁর পরিকল্পনায় আসে। গড়ে তোলেন গিফট অফ লাইফ অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠন। তিনি বলেন, ভালোবাসা থেকেই আমি ভাইকে কিডনি দিয়েছিলাম। তাই আমি মনে করি ভালোবাসা থাকলেই তবে অন্যজনকে অঙ্গ দান করা যায়। মার্চে সচেতনতা বাড়াতে নিউইয়র্ক থেকে আর্জেন্টিনা যাত্রা করছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন দেশে যাত্রা করে অঙ্গদানের সচেতনতা বাড়ানোর এই পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে।
গত বছর ডিসেম্বরে করোনা সংক্রমণের প্রথম হদিশ পাওয়া যায় চীনে। তারপর থেকে গোটা বিশ্বে থাবা বসাতে শুরু করে এই মারণ ভাইরাস। করোনার ঘায়ে এখনও বহু দেশ বিপর্যস্ত। বেশ কিছু দেশে করোনার সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে চীনে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে নতুন করে চীনের কিংদাও শহরে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তদের হদিশ পাওয়ার পরেই […]
দীপ ঘোষ: করোনা নামক মহামারী কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে সব মানুষই অসহায়। এখানে নেই কোনও ধনী-গরিবের পার্থক্য। করোনা থাবায় বিপর্যয়ের মুখে বিশ্বের প্রথম সারির দেশগুলিও। সেটা উপলব্ধি করতে পারছেন অনেকেই। করোনা উদ্ভূত এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়াতে প্রশংনীয় উদ্যোগ নিতে দেখা গেল সুইডেনের রাজকুমারী সোফিয়াকে। করোনা আক্রান্তদের দেখভাল করার জন্য রাজপ্রাসাদ […]
ভয়াবহ করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে সারা দেশের বিজ্ঞানীরা নাজেহাল হয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত প্রচেষ্টা চলছে যত দ্রুত সম্ভব এই রোগের প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার করার। ইতিমধ্যে একাধিক দেশ নানান ওষুধ আবিষ্কার করেছে। ইতিমধ্যেই সমস্ত ওষুধের ট্রায়াল শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1000 মানুষের ওপর তাদের আবিষ্কৃত ওষুধের প্রয়োগ ঘটিয়েছে। এইরকম পরিস্থিতিতে একটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ে। […]