দীর্ঘ দু’বছর পর ডার্বি জয়ে আত্মবিশ্বাস বাড়লেও, পরের ম্যাচ গুলির কথা ভেবে অতিরিক্ত সতর্ক মোহনবাগান কোচ কিভু ভিকুনা। কারণ আগামী ১০ দিনের মধ্যে তাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ২৩ জানুয়ারি নেরো বিরুদ্ধে খেলার পর ৩১ শে জানুয়ারি মোহনবাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। ১০ দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলা খুব বড় ব্যাপার নয়। তবুও কেন চিন্তায় কোচ? তার বক্তব্য রবিবার অতি গুরুত্বপূর্ণ ছিল। যানজট থাকায় ফুটবলারদের বাড়ি ফিরতে দেরি হয়েছে। তাই সোমবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছি।
মঙ্গলবার মাত্র একটি সেশন পাবো ডার্বির দ্বিতীয়ার্ধের ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য। বুধবার ইম্ফলে গিয়ে বৃহস্পতিবার খেলতে হবে নেরোকোর বিরুদ্ধে। জার্নির ধকল তো থাকবেই। কলকাতায় এখন মোটামুটি ঠান্ডা আছে। ইম্ফলে গিয়ে আরো ঠান্ডায় খেলতে হবে। কলকাতায় ফিরে এসে চারদিনের মধ্যে আমরা যাব চেন্নাই। দক্ষিণ ভারতের এই শহরের তাপমাত্রা এখন প্রায় ৩০ডিগ্রি। ভারতের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার তারতম্য অনেক বেশি। চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। তাই সেই দিকে নজর রেখে আমরা সতর্ক করছি খেলোয়াড়দের।
করোনা ভাইরাসের আতঙ্ক মধ্যেই ভারতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। আজ ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে তার আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফেই করোনা নিয়ে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে একটি নিয়ম হলো ম্যাচের আগে বা পরে খেলোয়াড়রা করমর্দন করতে পারবেন না। ফিস্ট […]
সব জল্পনার অবসান ঘটিয়ে এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হলেন সুনিল যোশী। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন ভারতীয় দলের এই প্রাক্তন স্পিনার। তবে নতুন এই নিয়োগের পরেও বিতর্ক রয়ে গেল। প্রশ্ন উঠছে বিরাট কোহলিদের নির্বাচন করছেন যারা, তাদের যোগ্যতা নিয়ে। এর আগেও বারবার একই প্রশ্ন উঠেছে। এমএসকে প্রসাদ এর অধীনে থাকা নির্বাচক কমিটিকে নিয়ে বহুবার কথা শুনতে […]
স্প্যানিশ সুপার কাপে অপ্রত্যাশিতভাবে আতলেতিকো মাদ্রিদ এর কাছে হেরে যাওয়ার পর এই বার্সেলোনার কোচ অ্যান্তনিও ভালভার্দের ভবিষ্যৎ সঙ্কটে পড়েছে। এমনকি বার্সেলোনা কর্তৃপক্ষ এদিনের হারের পর ভারতের ওপর ভরসা হারিয়েছেন বলে শোনা যাচ্ছে। এমনকি কয়েক দিনের মধ্যেই বার্সেলোনাতে ভালভার্দের ভবিষ্যৎ স্থির হয়ে যাবে বলেও জল্পনা উঠেছে। ভালবার্দে নিজেও দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্ঠমহলে। আর এই জল্পনার […]