প্রতিবাদীদের জন্য দাওয়াই প্রস্তুত। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনরত জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় পশুপালন প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। তিনি দাবি করেন যে, জেএনইউ ও জামিয়া মিলিয়ার বিক্ষোভকারীদের ওষুধ তার জানা আছে। ঘটনা হলো কিছুদিন আগে সঞ্জীব বাবু বলেছিলেন এই বিল পাসের বিরুদ্ধে যে এইরকম দেশজোড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ হবে তা তারা আজ করতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তার এই মন্তব্য তখন যথেষ্ট অস্বস্তিতে ফেলে ছিল সরকারকে।
কিন্তু এবার হুমকির সুরে তিনি বললেন, আমি রাজনাথ সিংকে অনুরোধ করবো যারা জেএনইউ ও জামিয়া মিলিয়ায় জাতীয়তা বিরোধী স্লোগান তুলেছেন তাদের জন্য একমাত্র একটি ওষুধ আছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পশ্চিম উত্তর প্রদেশের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হোক। তাহলেই সবার রোগ সেরে যাবে অন্য কিছুর আর দরকার পড়বে না। কিন্তু কী কারণে কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিম উত্তরপ্রদেশের কথা টেনে আনলেন? তথ্য অনুযায়ী বিশ্বের যেসব জায়গায় অপরাধের হার বেশি, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ওই অংশও। ফলে কেন্দ্রীয় মন্ত্রী সেদিকেই ইঙ্গিত করেছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞ মহল।
১ কোটি ৪৮ লাখ মানুষ আজ ঠিক করে দেবে দিল্লির মসনদে আগামী পাঁচ বছরের জন্য অরবিন্দ কেজরিওয়াল ফের আসছেন নাকি মোদি ম্যাজিক দেখা যাবে। বিভিন্ন জনমত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পুনরায় ক্ষমতা দখল করার কথা বলা হলেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজেপি ৪৫ টি আসন দখল করবে। সেই মর্মে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]
দেশের অর্থনীতি চরম নিম্নমুখী। দেশে দরিদ্র সীমার নিচে বসবাস করা লোকের সংখ্যা নিতান্তই কম নয়। তার পরেও এই তথ্য জানলে চোখ কপালে উঠবে, এই ভারতবর্ষে এমন একটি গ্রাম আছে যে গ্রামে প্রত্যেকটি মানুষের বাৎসরিক আয় ৭৯থেকে ৭৫ লক্ষ টাকা। কি মনে করছেন এই গ্রামে কেবলমাত্র শিল্পপতিরা বাস করেন? অথবা বড় বড় চাকুরীজীবির? ভুল ভাবছেন। একেবারেই […]
সংখ্যালঘু দরিদ্র মহিলাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান দিলেন এক বিজেপি বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে কংগ্রেস আমলে সংখ্যালঘু দরিদ্র মহিলাদের বিবাহের জন্য তৈরি করা হয়েছিল ‘শাদি ভাগ্য’ প্রকল্প। দারিদ্রসীমার নীচে থাকা সংখ্যালঘু মহিলাদের বিবাহের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার নিয়ম করা হয়েছিল। সম্প্রতি কর্নাটকের বিজেপি সরকার এই প্রকল্প তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের […]