জল,বিদ্যুৎ,সিসি ক্যামেরা,ফ্রি ইন্টারনেট সহ একাধিক প্রকল্প।অন্যদিকে এনআরসি, সিএএ,দিল্লি নির্বাচনে জয় কার হবে। এমনিতেই দিল্লির মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ঠিক করে নেয় সরকার কাকে আনবে।পরিস্থিতি যা তাতে করে আম আদমি পার্টির সরকারের আসা সময়ের অপেক্ষা বলে মনে করা হলেও বেশ কিছু বিষয় তাদের কাঁটা হতে পারে। বিধানসভায় আম আদমি পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও লোকসভা নির্বাচনে তিনটি আসনই দখল করেছে বিজেপি। আসলে অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির নির্বাচন একেবারেই ভিন্ন। আজ ভোট গ্রহণের সকাল থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর মিলছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মদ ও টাকাবিলির অভিযোগ উঠেছে।
বেশ কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আম আদমির অনুকূলে থাকলেও বেশ কয়েকটি বিষয় তাদের কাঁটা হতে পারে। বিষয়গুলি হল ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে ৷
অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷কংগ্রেস গত তিন নির্বাচনেই দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে৷ তা সত্ত্বেও গত তিন ভোটে দিল্লিতে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে৷ ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷ যদি বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জনপ্রিয়তা বজায় রাখে এবং কংগ্রেস আরও ভোট বাড়াতে পারে, তা হলে আপ-এর কাছে তা চ্যালেঞ্জ ৷
গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে। তার প্রভাব পড়েছে ভারতবর্ষেও। এদেশেও ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের হাত থেকে এবার কাশীর বিশ্বনাথকে বাঁচাতে তৎপর হলেন পুরোহিতরা। বিশ্বনাথ সহ মন্দিরের দেব-দেবীদের বিগ্রহের মুখ মাস্ক দিয়ে ঢেকে দিয়ে অভিনব সচেতনতা প্রচার চালানো হল। এমনকী মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ভক্তদের পুজো দিতে হবে […]
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে এখনও পর্যন্ত করোনার চিকিৎসায় কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বের বহু বিজ্ঞানী এই রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দিন-রাত পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে করোনা। এই আতঙ্কের আবহে করোনার প্রতিষেধক নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ট্যান […]
আইনিভাবে গর্ভপাতের সময়সীমা ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৭১ সালের মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন অনুযায়ী ২০ সপ্তাহ পেরোলেই গর্ভপাত নিষিদ্ধ ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সময়সীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা ছাড়পত্র পাওয়ার পর প্রস্তাবিত ‘এমটিপি সংশোধনী বিল ২০২০’ আসন্ন বাজেট অধিবেশনে পেশ করা হবে। তবে শুধুমাত্র ধর্ষিতা, নাবালিকা ও বিশেষভাবে […]