আপনি কি পিম্পলস, র্যাশ, ব্রনর সমস্যায় ভুগছেন? তবে চটজলদি সমাধান করার জন্য আজ বাংলা নিয়ে এসেছে চটজলদি ঘরোয়া বিউটি টিপস। জেনে নিন কীভাবে আপনার মুখ সবার কাছে আকর্ষণীয় করে তুলবেন। কারণ মুখই মনের প্রতিচ্ছবি, তাই সুন্দর মুখের অধিকারী হওয়ার জন্য একটি চটজলদি ফেস প্যাক বানিয়ে ফেলুন। উপকরণঃ
১. ১ চামচ ব্যাসম
২. ১ চামচ নিম পাউডার
৩. অল্প হলুদ গুঁড়া
৪. অল্প অ্যালোভেরা জেল। (অ্যালোভেরা জেল অথবা আপনার কাছে অ্যালোভেরা পাতা থাকলে সেই পাতার থেকে অ্যালোভেরার জেল বের করে নিতে পারেন)।
৫.একটি মিশ্রণ তৈরি করার জন্য, দু’চামচ মতো কাঁচা দুধ নিন। এরপর তৈরি করুন চমকদার মিশ্রণ। ভালো ভাবে মিশ্রণ তৈরি করে পুরো মুখের মধ্যে এবং গলার মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিন। এরপর মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট রেখে, ফ্রেশ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন এটি করলে অল্প দিনেই আপনি খুব সহজেই ফল পেতে পাবেন। কারন যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি পিম্পলস দূর করতে অত্যন্ত কার্যকরী। এর উপাদান গুলি প্রতিটিই সহজ লভ্য এবং ভেষজ।
আপনার মুখের মধ্যে এই ফেস প্যাকটি লাগানোর আগেই যে সমস্ত মেচেদার ছোপ বা ট্যান পড়েছে সেগুলো দূর করার জন্য আরেকটি ফেসপ্যাক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তার জন্য যে উপকরণ লাগবে সেগুলো হল
১. ১ চামচ চালের গুঁড়ো
২. ১ চামচ লেমন পিল পাউডার।( এটিও আপনি বাড়িতে বানানোর জন্য লেবুর খোসা শুকনো করে গুঁরিয়ে নিতে পারেন)
৩. অল্প মধু
৪. আর নিন অল্প টমেটোর রস
এরপরে এটির মিশ্রন বানিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করুন। সপ্তাহে তিন দিন ব্যাবহার করলে, এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। তাই আর দেরি না করে মুখমণ্ডলকে আরও সুন্দর করে তুলুন।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
