ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। মৃত জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এনিয়ে সেরাজ্যে মৃতের সংখ্যা হল ২। অন্যদিকে রবিবার সকালেই গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি ডায়াবেটিক রোগী ছিলেন। এনিয়ে দেশে করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। এদিকে সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে এদেশে।
প্রতিটি রাজ্য থেকেই আক্রান্তের খবর মিলছে। এখনও অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৯। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সরকার বারবার চাইছে এই সংক্রমণ এড়াতে, বাড়ির মধ্যে থাকা এবং বিভিন্ন সর্তকতা। গোটা দেশেই টালমাটাল পরিস্থিতি চলছে। সর্বত্র লকডাউন চললেও এখনও বহু জায়গাতেই মানুষ সচেতন নয়। ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানেও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত বাংলায় আক্রান্ত হয়েছে ১৮ জন।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

