জেলা

চাষিদের হাতে ঠাণ্ডা পানীয় তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

করোনা যোদ্ধাদের সম্মান জানাতে পুলিশ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি কৃষকদের হাতেও ঠান্ডা পানীয় তুলে দিল নেস্ট নেচার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই কঠিন পরিস্থিতিতে মানুষ যাদের সৌজন্যে খাবার পাচ্ছে সেই চাষিভাইদের কথায় কেউ মনে রাখছিল না। তবে ‘নেস্ট ফর নেচার অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট’ তাদের কথা ভোলেনি। এদিন এই সংগঠনের উদ্যোগে চাষিভাইদের হাতে তুলে দেওয়া হল ঠান্ডা পানীয়। এদিন পোলবার বিস্তীর্ণ অঞ্চলের চাষিদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে চন্দন ক্লেমেন সিং জানান ,করোনার মত ভয়াবহ পরিস্থিতিতেও মানুষের খাদ্যসংকট রুখতে চাষিভাইরা ফসল ফলিয়ে চলেছেন। তাই কাঠপোড়া রোদে তাঁদেরকে সাময়িক স্বস্তি দিতে আমরা ঠান্ডা পানীয় তুলে দিলাম।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *