খেলা

আইপিএলের আগেই চ্যাম্পিয়ন শাহরুখের দল

আর কয়েকদিন বাদেই আবুধাবিতে শুরু হচ্ছে আইপিএল । তার আগেই অবশ্য মরশুমের প্রথম জয়ের স্বাদ পেলেন কিং খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। তারা ৮ উইকেটে সেন্ট লুসিয়া জুকসে হারিয়ে খেতাব জিতেছে। দলের পক্ষে লিন্ডার সিমনস এই জয়ে মুখ্য ভূমিকা নেন। ডোয়েন ব্র্যাভো, কিয়েরন পোলার্ডদের সাফল্যে কিং খান দারুণ উচ্ছ্বসিত। টিভি’র সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেকেআরের অন্যতম মালিক। তিনি লিখেছেন, ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। তোমাদের সাফল্যে আমরা গর্বিত। দর্শকহীন স্টেডিয়ামে বিজয়োৎসব চলুক।

তবে এবার শাহরুখের নজর এবার আইপিএলে। গত মরশুমে দীনেশ কার্তিকের নেতৃত্বে কেকেআর পঞ্চম স্থানে শেষ করেছিল। এবার যদিও নাইটরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হিসেবে প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলকে চ্যাম্পিয়ন করে তিনি আবুধাবিতে কেকেআর শিবিরে যোগ দেবেন। শাহরুখ খান ট্যুইটারে লিখেছেন, ‘ব্রেন্ডন, এবার আইপিএলেও তোমাকে সাফল্যের পথ দেখাতে হবে।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *