
টালিগঞ্জ ও তারাতলা থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ এবং ডিডি। স্পা সেন্টারে তল্লাশি চালাতেই চক্ষু থ হয়ে যায় অফিসারদের। স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। শহরের স্পা সেন্টারে রমরমিয়ে দেহ ব্যাবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিতেই পর্দাফাঁস হল মধুচক্র। পুলিসের জালে এক সিরিয়াল অভিনেতা সহ মোট ১৬ জন।
টালিগঞ্জ থানা এলাকায় রাসবিহারী অ্য়াভিনিউতে অবস্থিত ‘ব্লজম থাই স্পা’ সেন্টার থেকেই গ্রেফতার করা হয়েছে সৌগত নামে টলিউডের একজন সিরিয়াল অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে ওই মধুচক্রে এসেছিলেন।
এছাড়াও ওই স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৮ জন তরুণীকেও উদ্ধার করেছে পুলিস। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়েছে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন

- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷

- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।

![]()

