কামারপুকুর থেকে আরামবাগ আসার পথে কালিপুর বাসষ্ট্যান্ডে বাস থেকে নামার সময় ছিনতাই। এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে ছিনতাই হয়ে গেল সোনার গয়না সহ নগদ টাকা। ঘটনার জেরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর এলাকার বাসিন্দা মমতা সেন এদিন সকালে হাওড়া যাওয়ার জন্য বাসে করে আরামবাগের দিকে আসছিলেন। কালিপুরে বাসস্ট্যান্ডে নামার সময় হঠাৎই দুই ব্যক্তি তার ব্যাগের ভেতরে থাকা সোনার হার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। মমতাদেবী বলেন, তার ব্যাগে সোনার হার ছিল। যার মূল্য ৩০ হাজার টাকার বেশি। পাশাপাশি ব্যাগে থাকা বাড়ির চাবি ও নগদ আটশো টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি তার দুই মেয়েকে নিয়ে হাওড়া উদয়নারায়নপুরের দিকে যাওয়ার জন্য বেরিয়ে ছিলেন। তার মেয়েরা তাকে বলে বাসে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। তাই সে মোবাইলটি ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। যথেষ্ট সচেতনও ছিল তারা। কিন্তু তারপরেও ঘটে গেল বিপত্তি।
এ বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল বলেন, পুলিশ উপযুক্ত তদন্ত শুরু করেছে। সার্বিক দিক খতিয়ে দেখে এর পিছনে কোন চক্র কাজ করছে তা বের করব।
গৃহবধূ সহ তার বাপের বাড়ির লোকজনকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার শ্রীনিকেতন পল্লীতে। ৮ বছর আগে বিয়ে হয় রিঙ্কে সোল ও প্রিয়াংকা সোলের। বিয়ের কয়েক বছর পর ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কের। তারপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাঁর চিকিৎসা শুরু করেন পরিবারের লোকজন। এই সুযোগ নিয়ে গৃহবধূর উপর […]
The Tianshun Road and Bridge Company, a Chinese company, on Tuesday started the reconstruction works of the Miteri (friendship) bridge that connects Tatopani in Sindhupalchok to Khasa in Tibet. The bridge that was damaged by the 2015 earthquake has remained closed for the past three years. “We have started constructing a part of the bridge […]
চুড়া থানা এলাকায় প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারকে নিয়ে মঙ্গলবার দিনভর নাটক চলল। প্রসঙ্গত, সোমবার সকালে চুঁচুড়া থানা এলাকায় প্রথম করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি আবাসনের বাসিন্দা পেশায় চন্দননগরের একটি মসজিদের ইমামের করোনা পজিটিভ ধরা পরতেই স্বাস্থ্য কর্মীরা পরিবারের অন্যান্য ৬জন সদস্যর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সেখানে হাজির হন। পরে […]