বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা। ভারতবর্ষেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসের প্রকোপ। তার জেরেই বারবার সেনসেক্স এ পতন হচ্ছে। এমনকী শুক্রবার ৪৫ মিনিটের জন্য শেয়ারবাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং সেনসেক্সে বারবার ধস নামার কারণে এবার সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৫ হাজার টাকা ছাড়িয়ে ছিল কিছুদিন আগেই। সাত দিনের মাথায় সেই দাম সাড়ে তিন হাজার টাকা কমে গেল এবং রুপোর দাম কমল ৬ হাজার টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সাথে চীনের এবং আমেরিকার সাথে ইরানের অর্থনৈতিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণেই সোনার দাম চড়চড়িয়ে বাড়ছিল। কিন্তু সমগ্র বিশ্বে করোনা সংক্রমণের কারণে বিশ্ববাজারের সেনসেক্স তরতরিয়ে নামতে শুরু করে। সে কারণে সোনা বিক্রির হার বেড়ে যায়। ফলে ৬ ই মার্চ ২৪ ক্যারেট পাকা সোনার দশ গ্রামের দাম ছিল ৪৫ হাজার ৮০ টাকা ও রুপোর দাম ছিল ৪৭ হাজার ৩৫০ টাকা। কিন্তু সপ্তাহের শেষে ওই দশ গ্রাম সোনার দাম গিয়ে পৌঁছায় ৪১ হাজার ৬৪৫ টাকায়।
তাই বিশেষজ্ঞরা মনে করছেন ভারতবর্ষের বাজারে সোনার দাম এরকম আর হয়তো কখনোই কম হবে না। তাই সোনা কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়পত্র দিচ্ছেন বিশেষজ্ঞরা। গয়নার দোকানদারদের ক্ষেত্রেও এটা সুখবর। সোনা কেনার আগ্রহ থাকলে বেশকিছু সোনা খুব তাড়াতাড়ি কিনে নিন। নগদ টাকা ঢোকানোর তাগিদেই সোনা বিক্রি করতে হচ্ছে বলে মনে করছেন অনেকে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
