আগেই করোনা আতঙ্কের প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে। এমনকি বিভিন্ন মহল এবং সিনেমা হল গুলি বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। করোনার জেরে পুরভোট পিছতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবার করোনা সংক্রমণের আতঙ্কের প্রভাব পড়ল রাজভবনেও। রাজ্যজুড়ে সর্তকতা অবলম্বন যথেষ্ট তৎপর প্রশাসন৷ তাই এবার সর্তকতা অবলম্বন করে চলতে চান রাজ্যপাল জগদীপ ধনকারও। সরকারি পরামর্শ মেনে তিনি আপাতত ৩১ শে মার্চ পর্যন্ত তাঁর বাইরের যাবতীয় কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনে দু একটি ছোট কর্মসূচিতে অংশ নেবেন বলে তিনি ঠিক করেছন।
এছাড়া রাজভবনের সমস্ত অফিসার ও কর্মীকে যথাসম্ভব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সোমবার এ খবর জানানো হয় রাজভবন থেকে। তবে এর আগে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। বারবার সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। তবে করোনা ভাইরাস সংক্রমণ রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। করোনা মোকাবিলায় এ পর্যন্ত রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় সন্তুষ্ট রাজ্যপাল।
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি! ওড়ার পরই… Read more: বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজমেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি… Read more: বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশমেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস,… Read more: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গনেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ইতিহাস সৃষ্টি… Read more: বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ
- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগালটানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল… Read more: রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
![]()
