কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এই বৈঠকের পরই রাজ্যে প্রবল ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপি তৃণমূলের গোপন আঁতাতের। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রী তারপর পরিষ্কার জানান আজ এনপিআর নিয়ে দিল্লিতে যে বৈঠক আছে সেই বৈঠকে তাঁর কোন আমলা যোগ দেবেন না। কিন্তু বৃহস্পতিবার মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা দিল্লী উড়ে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মুখে ‘না’ বললেও মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে যেসব আমলারা দিল্লি গেছেন, তারা জনগণনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। জানা গেছে মুখ্যসচিবের সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান গৌতম সান্যাল, রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ বিশ্বনাথ, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব প্রিয়তু মন্ডল। তাদের বিমান টিকিটের ‘তথ্য ফাঁস’ হয়ে গিয়েছে বলে দাবি অভিযোগকারীদের। এমনকী দিল্লিতে মুখ্যসচিবকে যে গাড়ির পিকআপ করার কথা তার তথ্যও ‘ফাঁস করে’ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী উদ্দেশ্য নিয়ে তাঁরা দিল্লি যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
নবান্ন থেকেই দিল্লি যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। বাম সহ বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী মুখে এনপিআর বিরোধিতার কথা বলছেন, বলছেন এরাজ্যে এনআরসি হতে দেবেন না আর তলে তলে বিজেপির সাথে গোপন আঁতাত করে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এই এনআরসি যে বিজেপি ও তৃণমূল এর যৌথ প্রয়াস আজ মানুষের কাছে পরিষ্কার। যদিও তৃণমূলের কোন হেভিওয়েট এই বিষয়ে এখনো মুখ খোলেননি।
করোনা মোকাবিলায় ঘরবাড়ি ছেড়ে মানুষের পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। একপ্রকার খাওয়া-দাওয়া বন্ধ করে মানুষের চিকিৎসা পরিষেবা দিতে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যকর্মীদের এই কাজের প্রশংসা করেন। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের পরিবারের লোকজনের যাতে অসুবিধা না হয় সেদিকেও রাজ্য দপ্তরের বিশেষ নজর থাকবে। পরিবারের কোনও অসুবিধার […]
করোনা মোকাবিলায় নবান্নে বিশেষ বৈঠক শুরু হল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রাজ্যের মোট ২২ টি জেলা প্রশাসনের কর্তা ও স্বাস্থ্যকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাবার্তা শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে রয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতিটি জেলাশাসক বিভিন্ন কথাবার্তা শুনছেন তিনি। মুখ্যমন্ত্রী জেলা শাসকের কাছে জানতে চান যে সমস্ত স্বাস্থ্য কর্মী […]
শুক্রবার বিকাল থেকেই শুরু হল দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির। আগামী ৪৮ ঘন্টায় এটা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরবর্তীতে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ মায়ানমার উপকূলের দিকে। এদিন সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। রোদ উঠলেও বৃহস্পতিবার রাত থেকে বা শুক্রবার […]