জল,বিদ্যুৎ,সিসি ক্যামেরা,ফ্রি ইন্টারনেট সহ একাধিক প্রকল্প।অন্যদিকে এনআরসি, সিএএ,দিল্লি নির্বাচনে জয় কার হবে। এমনিতেই দিল্লির মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ঠিক করে নেয় সরকার কাকে আনবে।পরিস্থিতি যা তাতে করে আম আদমি পার্টির সরকারের আসা সময়ের অপেক্ষা বলে মনে করা হলেও বেশ কিছু বিষয় তাদের কাঁটা হতে পারে। বিধানসভায় আম আদমি পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও লোকসভা নির্বাচনে তিনটি আসনই দখল করেছে বিজেপি। আসলে অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির নির্বাচন একেবারেই ভিন্ন। আজ ভোট গ্রহণের সকাল থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর মিলছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মদ ও টাকাবিলির অভিযোগ উঠেছে।
বেশ কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আম আদমির অনুকূলে থাকলেও বেশ কয়েকটি বিষয় তাদের কাঁটা হতে পারে। বিষয়গুলি হল ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে ৷
অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷কংগ্রেস গত তিন নির্বাচনেই দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে৷ তা সত্ত্বেও গত তিন ভোটে দিল্লিতে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে৷ ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷ যদি বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জনপ্রিয়তা বজায় রাখে এবং কংগ্রেস আরও ভোট বাড়াতে পারে, তা হলে আপ-এর কাছে তা চ্যালেঞ্জ ৷
ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট মজবুত। নরেন্দ্র মোদী ট্রাম্প পরস্পরের দিকে এর আগেও একাধিকবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন। বিশ্বের প্রায় 200 টি দেশে করোনা থাবা বসিয়েছে।করোনায় যে ওষুধগুলো কাজ করছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ টির নাম হল হাইড্রোক্সিক্লোরোকুইন। কিন্তু ভারত সরকার নিজেদের দেশে করোনা ক্রমশ বাড়তে […]
আজ দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির সিংহাসনে কি এবার বিজেপি বসবে? নাকি সিংহাসন ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল? এই মুহূর্তে সারাদেশের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিজেপির চাণক্য বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগের দিনই হাওয়া অন্যখাতে বহাতে শুরু করেছেন। তিনি তার টুইটারে লেখেন নির্বাচনী প্রচারের সময় দিল্লীতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। মিথ্যে প্রতিশ্রুতি, তোষণ […]
সম্প্রতি জনতা দল (ইউনাইটেড) থেকে বহিষ্কৃত হওয়ার পর কিশোরের রাজনৈতিক চমক দিতে চলেছেন প্রশান্ত কিশোর। আগামী বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের দুশ্চিন্তা বাড়াতে প্রশান্ত কিশোরের সঙ্গী হতে চলেছেন সিপিআই নেতা কানহাইয়া কুমার বলে সূত্রের খবর তেমনটাই। রাজনৈতিক ওয়াকিবহল মহলের একাংশের দাবি তেজস্বী যাদব, কংগ্রেস ও বামপন্থীদের এক জায়গায় এনে বিহারে এনডিএ–র বিকল্প তৈরি করতে চাইছেন […]