কয়েকদিন আগেই দেশজুড়ে শিবিরের প্রায় 200 জন অফিসারকে বদলি করা হয়েছে। যদিও তাদের মধ্যে অন্যতম নারদ স্ট্রিং অপারেশন মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার নিজের বদলির ব্যাপারে আপত্তি জানিয়ে সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লাকে চিঠি দিয়েছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। ডিএসপি পদমর্যাদার ওই অফিসার এতদিন কলকাতা অফিসে কর্মরত ছিলেন। তিনি ছিলেন কলকাতার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা এসিবির অফিসার। তাকে বদলি করা হয়েছে দিল্লিতে।
সিবিআই সূত্রে জানা গেছে, বদলির আদেশ হাতে পাওয়ার পর এক যুগ্ম অধিকর্তা মারফত পাঠানোর ইমেলে রঞ্জিত কুমার জানিয়েছেন, গত কয়েক বছর ধরে নারদা স্ট্রিং অপারেশন মামলার তদন্ত করার পর যখন তা প্রায় নির্ণায়ক জায়গায় পৌঁছে গিয়েছে, সেই সময় তাকে বদলি হতে হচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে সিবিআই সদর দপ্তরের অফিসারদের একাংশের মধ্যে শোরগোল পড়ে যায়। উচ্চপদস্থ কর্তারা পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। প্রসঙ্গত, রঞ্জিত কুমার ছাড়াও বদলি হওয়া সিবিআই অফিসারদের তালিকায় সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার সোজম শেরপা ও ব্তীন ঘোষাল রয়েছেন।
সূত্রের খবর অধিকার তাকে পাঠানো চিঠিতে রঞ্জিত কুমার জানিয়েছেন, একটি স্টেশনে শিবিরের একজন অফিসার ১০ বছর থাকার কথা। সে ক্ষেত্রে রঞ্জিতবাবু কলকাতায় আছেন আট বছর। আরো দু বছর তিনি থাকতে পারেন। অথচ তার আগেই তাকে অন্য স্টেশনে বদলি করা হল। এই চিঠিতে আরো বলা হয়েছে, প্রয়োজনে তাঁকে কলকাতা স্টেশন থেকে বদলি করা যেতে পারত।
এই মুহূর্তে সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই সংখ্যা হুহু করে বাড়ছে। সারা বিশ্বের তাবৎ চিকিৎসক, বিজ্ঞানীর দল প্রচেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক বা ওষুধ আবিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। এই পরিস্থিতে কিভাবে আক্রান্তদের চিকিৎসা চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পৃথিবীর সমস্ত দেশ। এই রকমই এক সময়ে ভারত সরকার ভারতের […]
গত কয়েক দিনের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেলঙ্গানা, হায়দরাবাদে। এক শিশু-সহ মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এখনও জলের তলায় বহু এলাকা। জোরকদমে উদ্ধারকাজ চলছে। এমন পরিস্থিতিতে অসহায় বন্ধু চিৎকার করছে আমাকে বাঁচাও। গাড়ির ভিতরে জলে ভরে যাচ্ছে। স্রোত ক্রমশ বাড়ছে—বন্ধুর সঙ্গে ফোনে শেষ বারের মতো […]
শেখার কোনও বয়স নেই। শিক্ষার ক্ষেত্রেও তাই। প্রতিটি বয়সের মানুষেরই নতুন করে অনেক কিছুই শেখার আছে। সেক্ষেত্রে বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। এবার যেন তারই প্রমাণ দিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বৃদ্ধা। মাথায় পাকা চুল, চামড়া ও বেশ খানিকটা কুচকে গেছে। বয়স ৭৭। কিন্তু এই বয়সেও তিনি রুমে থাকতে রাজি নন। তাই সুপ্রিমকোর্টে ল পড়ার আবেদন করে বসলেন […]