অরূপ ঘোষ, ঝাড়গ্রাম :- বর্তমান পরিস্থিতি তে দাঁড়িয়ে সারা দেশজুড়ে প্রায় সমস্ত শিক্ষাঙ্গনে রাজনৈতিক কূটকচালি আর কলেজ , বিশ্ববিদ্যালয় গুলি তে মারপিট হানাহানির ফলে শিক্ষার মন্দিরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে এবার ঝাড়গ্রাম শহরে সরস্বতী পুজোয় থিম ভাবনায় উঠে এলো বাকরুদ্ধ বাগদেবী,এই থিমের প্রেক্ষহাপট করা হয়েছে বর্তমানে বিদ্যালয়, কলেজ গুলিতে যে পরিস্তিতি চলছে তারসাথে বাগদেবীর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছেনা। কারণ বাগ দেবী কে আমার সবাই শিক্ষার দেবী রূপে পূজিত করে আসছি,আর তারই মন্দিরে ঘটে চলেছে একের পর ঘটনা।যার সাথে শিক্ষা লাভের কোনও মিল নেই। যার কারণে সয়ং সরস্বতী ঠাকুর বাকরুদ্ধ। তাই ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এবারে সরস্বতী পুজোর থিম বাকরুদ্ধ বাগদেবী।
বাকরুদ্ধ বাগদেবী এই থিম ভাবনার মাধ্যমে শিক্ষাঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়েছে। এবারে সরস্বতী পুজো কমিটির চিন্তা ভাবনায় উঠে এসেছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাও, বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন শিক্ষাঙ্গনে রাজনৈতিক উত্তাপ এবং মনীষীদের মূর্তি ভাঙার প্রতিবাদ জানানো হয়েছে এই মণ্ডপে । শুধু শিক্ষাঙ্গন নয় সঙ্গীতেও ভারতীয় সংস্কৃতিকে ভুলে গিয়ে ডিজের শব্দে উত্তাল গান বাজনার প্রতিবাদ জানানো হয়েছে এই থিমের মাধ্যমে। আজকাল পড়ুয়াদের ফ্রী বইয়ের দিকে ঝোঁক নেই কিন্ত ফ্রি ওয়াইফাই এ লম্বা লাইন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই দৃশ্য।সম্পূর্ণ মণ্ডপ টি তৈরি করেছে সায়নী ব্যানার্জি,চন্দ্রানী ব্যানার্জি ,সোমনাথ দাস,জয়শ্রী মাহাত সাগর গুই রা, নিজেরাই তৈরি করেছে তাদের পুজো মণ্ডপ।পুজো ছাড়াও সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাব ।
এ বছর তাদের সরস্বতী পুজোর মণ্ডপ থেকে প্রায় ১০০ জন দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্র দান কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ক্লাব সূত্রে।।এই রকম উদ্যোগ এই প্রথম নয়।এর আগেও এই পুজো মন্ডপের মধ্য দিয়ে সমাজে কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদে থিম ভাবনার মাধ্যমে একটি সচেতনতা মূলক প্রচার করেছিল ক্লাব কর্তিপক্ষ।।ঝাড়গ্রাম কদম কানন সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির সম্পাদকও সভাপতি প্রতিম মৈত্র ও দেবজ্যোতি ব্যানার্জি বলেন প্রতি বছর আমরা সরস্বতী পুজোর মণ্ডপ থেকে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দিতে চাই। বিগত বছরগুলোর মতো এ বছরও আমরা সেই কাজ করেছি।
ফের জয় শ্রীরাম ধ্বনি নিয়ে উত্তপ্ত খানাকুল। তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। ঘটনাকে উত্তপ্ত রয়েছে খানাকুল থানা এলাকা। সূত্র থেকে জানা গেছে, রবিবার বিকালে খানাকুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে NRC ও CAA বিরোধি একটি মিছিল ছিল। মিছিলটি খানাকুলের বলপাই থেকে পলাশপাই পর্যন্ত করা হয়। বিজেপির অভিযোগ, এদিন মিছিল চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের […]
কানে হেডফোন থাকায় কোনও হুঁশ ছিল না। যার পরিণতিতে মর্মান্তিক ভাবে প্রাণ গেল দুই কিশোরের। বুধবার বছরের শুরুর দিনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দিঘা-তমলুক রেল লাইনের ওপর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ দিঘা তমলুক রেল লাইনের বিরামপুরের কাছে রেললাইনের […]
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:- দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ার দরুন রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট বড়ো গর্ত। সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি বৃষ্টির দিনে ওই রাস্তায় যাতায়াত করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এলাকাবাসীর কাছে। এবার রাস্তা সারাইয়ের দাবিতে ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসী ।সাতদিনের মধ্যে […]