কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে হলে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদন পত্র ধর্মবিশ্বাসী প্রমান পত্র জমা দিতে হবে। শুধু তাই নয় একই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ৩১ শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনই খসড়া প্রস্তুত করেছেন। জানানো হয়েছে ওই ব্যক্তি নিজের দেশে র বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের প্রমাণ স্বরূপ কাগজপত্র দিতে হবে। তবে প্রশ্ন উঠছে যারা এক কাপড়ে দেশ ছেড়েছেন তারা কিভাবে প্রমাণ দেবেন। তবে এর কোনও সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এক্ষেত্রে অসমের জন্য তিন মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বলে এও জানানো হয়েছে।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা। এই মুহূর্তে করোনা আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসক ও নার্সের আকাল দেখা দিচ্ছে। তাই এখন প্রয়োজন রোবট নার্সের। কারণ রোবট নার্স রোগীদের প্রয়োজনীয় খাবার এবং ওষুধ সরবরাহ করতে পারবে এর ফলে করোনার সংক্রমণ ছড়ানো অনেকটাই আটকানো যাবে। তাই রাজস্থানের জয়পুর এর একটি সরকারি হাসপাতালে নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি […]
ট্রাম্পের ভারত সফর চলাকালীনই অগ্নিগর্ভ হয়ে উঠল রাজধানী দিল্লি। সিএএ বিরোধী ও সমর্থনকারীদের বিক্ষোভ, সংঘর্ষে উত্তর পূর্ব দিল্লির মৌজপুর, কবীরনগর, ভজনপুরা রণক্ষেত্রের চেহারা নিল। জানা গেছে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে, বিরোধিতাকারীদের সাথে সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গোকুলপুর থানার হেড কনস্টেবল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই হেড কনস্টেবল […]
চতুর্থ দফার লকডাউন আগামীকাল শেষ হচ্ছে। যদিও দেশের সর্বত্রই মারুন ভাইরাস কোভিদ নাইনে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন আরও বেড়ে চলেছে। প্রতিদিনই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজের বাড়িতে ফেরানো হচ্ছে। আর তার জেরেই আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন […]