পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ- প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজার। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে কার্যত ভক্তির স্বরুপ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ১২ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা।
জেলার শহরের পালপাড়ায় সরেজমিনে দেখা গেছে মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান, সারা বছরই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। চলতি মাসের আগামী ২৯ জানুয়ারী সরস্বতী পূজা। এ উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন। আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ১২ দিন বাদে বিদ্যার দেবীর আরাধনায় নতজানু থাকবে আপামর বাঙালী।
সিঁথিতে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি। পুলিশি হেফাজতে মৃত্যু রাজকুমার সাউ নামে এক ব্যক্তির। বিজেপির দাবী মৃত ব্যক্তি রাজকুমার সাউ বিজেপি নেতা। সিঁথির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার কারণে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বাগবাজার থানার সামনে বলে জানা যাচ্ছে ।মৃত ব্যক্তি তাদের নেতা বলে দাবি বিজেপির। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে বিজেপির। যদিও বা ময়নাতদন্তের পর এই সমস্ত বিষয় জানা […]
এবারে বিদ্যুৎ ও জলের দাবি তোলায় স্থানীয় মানুষদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেল না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামেন এলাকার মানুষ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে উম-পুনের দিন থেকে বন্ধ […]
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোকে ব্যক্তিগত আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার ওন্দায় নাগরীকত্ব সংশোধনী বিলের সমর্থণে এক মিছিলে অংশ নিয়ে স্বভাবসিদ্ধভঙ্গিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘হরিদাস বন্দ্যোপাধ্যায়’ বলার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, উনি সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে যেখানে ধরেছেন সেই জায়গাকেই শেষ করে ছেড়েছেন। উল্লেখ্য সারা রাজ্য […]