ভালোবাসা থাকলে তবেই একজন কেউ নিজের অঙ্গ অন্যজনকে দান করতে পারে। কঠিন সময় অন্যের পাশে থাকতে পারে। ভালোবাসার এই বার্তা দিতে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে ৪৩টি দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি। ওই দম্পতির নাম অনিল শ্রীবৎস ও দিপালী শ্রীবৎস। এই বার্তা দিতেই বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। ভ্রমণের সময় অনেকদিন গাড়িতেও কাটিয়েছেন। রান্না করেছেন গাড়িতে। তবে তাঁরা যেখানেই গিয়েছেন, বিপুল সাড়া পেয়েছেন। স্কুল-কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। বিভিন্ন দেশের একাধিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তাঁরা। কিডনি ও অঙ্গ দান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর আইনি প্রক্রিয়া নিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন ওই দম্পতি।
অঙ্গদান নিয়ে বিভিন্ন দেশে ঘুরে গাড়ি চালিয়েছেন প্রায় ১ লক্ষ কিলোমিটার। যাত্রা করেছেন ৪০০ দিনের বেশি সময়। অঙ্গদান নিয়ে কথা বলেছেন অন্তত ৭৫ হাজার মানুষের সঙ্গে। ভারতীয় বংশভূত অনিল ২০১৪ সালের কিডনি দান করেন তাঁর ভাইকে। তার পরেই অবশ্য অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ানোর বিষয়টি তাঁর পরিকল্পনায় আসে। গড়ে তোলেন গিফট অফ লাইফ অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠন। তিনি বলেন, ভালোবাসা থেকেই আমি ভাইকে কিডনি দিয়েছিলাম। তাই আমি মনে করি ভালোবাসা থাকলেই তবে অন্যজনকে অঙ্গ দান করা যায়। মার্চে সচেতনতা বাড়াতে নিউইয়র্ক থেকে আর্জেন্টিনা যাত্রা করছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন দেশে যাত্রা করে অঙ্গদানের সচেতনতা বাড়ানোর এই পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে।
আপনার বয়স এখনও ৪০ পেরোয়নি? অবিবাহিত রয়েছেন। তাহলে এখনই বিয়ের জন্য প্রস্তুত হন৷ কারন বিয়ের পিঁড়িতে বসলেই মিলবে টাকা। তবে কোনও পণ নয়। টাকা দেবে সরকার। অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে জাপানে। নিউলি ওয়েড অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট নামে নতুন প্রকল্প আনতে চলেছে জাপান সরকার। এই প্রকল্পে বিয়ে করলেই নবদম্পতিকে দেওয়া হবে পুরস্কার। সেই […]
ঋদি হক, ঢাকাঃ- বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোতেই রেকর্ড সুখবর নেই বাংলাদেশের। একমাস চারিদিনের মাথায় মৃত্যু এবং আক্রান্ত দুটোইতেই রেকর্ড। মঙ্গলবার বাংলাদেশে করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, একদিনে দেশটিতে আরও ৭ জন মারা গিয়েছে। যা নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জন। আক্রান্তর তালিকায় ওঠে এসেছে ২০৯ জন। যা নিয়ে এই […]
করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে সমগ্র ইতালিকে।সে দেশে করেনায় আক্রান্ত হয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হয়েছে। রোজই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে সে দেশে। বৃহস্পতিবার ইতালিতে মৃতের সংখ্যা ছিল ৪৭৫জন। শুক্রবার মারা যান ৬২৭ জন। কিন্তু শনিবার সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হল৷ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল এই শবদেহ মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হবে […]