ওভারলোডেড বালির গাড়ি যাতায়াত দিনের পর দিন বেড়েই চলেছিল। আর এর জেরে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। তাই ওভারলোডেড গাড়ি বন্ধের দাবিতে এবার পথে নামল সাধারণমানুষ। রীতিমতো ওভারলোডেড লরি আটকে হাতে ফেস্টুন, ব্যানার নিয়ে সরব হলেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের রামগোপালপুর নবখন্ড মোড়ে এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের নাকের ডগার দামোদর নদীতে বেআইনিভাবে দিনের-পর-দিন বালি তোলার কাজ চলছে। পাশাপাশি প্রশাসনকে পাত্তা না দিয়ে ওভারলোডেড গাড়ির আনাগোনা ক্রমশ বেড়েই চলেছে। সদ্য নদী থেকে বালি তোলার পর সেই ওভারলোডেড গাড়ি বাইরে যাচ্ছে। আর বালিবোঝাই এই লরি গুলি থেকে হঠাৎ করে জল পড়ে রাস্তা নষ্ট হচ্ছে। যাতায়াত করা চরম আশঙ্কার হয়ে উঠেছে সাধারণ মানুষের। কয়েকদিন আগেই ওভারলোডেড বালি বোঝাই গাড়ি উল্টে ৫ জনের মৃত্যু হয়েছে এই এলাকাতে। তারপরেও অবশ্য হুঁশ ফেরেনি প্রশাসনের। তাই প্রশাসনের টনক নড়াতে ও শীতঘুম ভাঙাতে এদিন সমবেত হয়ে তারা বিক্ষোভ ও অবরোধ করলেন।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওভারলোডিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তারপরেও যদি ওভারলোডের বালির লরি যাতায়াত করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি বালিখাদান ঠেকাতেও প্রশাসন উদ্যোগী হবে বলে জানানো হয়েছে। দীর্ঘক্ষণ পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ উঠে যায়, পরিস্থিতিও স্বাভাবিক।
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি! ওড়ার পরই… Read more: বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজমেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি… Read more: বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশমেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস,… Read more: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গনেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ইতিহাস সৃষ্টি… Read more: বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ
- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগালটানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল… Read more: রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
![]()
