রাজ্য

করোনায় আক্রান্ত হলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা

করোনায় আক্রান্ত হলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। এবার মহামারী ভাইরাস থাবা বসালো পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের। মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরেই তাদের কমলার বেশ কিছু উপসর্গ দেখা যাচ্ছিল। উপসর্গ থাকায় বৃহস্পতিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাতে পজিটিভ রিপোর্ট আসায় আরটিপিসিআর টেস্ট হয়। তাতেও পজিটিভ রেজাল্ট আসে।

রাতেই দুজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসন সংবাদমাধ্যমে জানিয়েছে, মন্ত্রী এবং তাঁর মায়ের কোভিড রিপোট পজিটিভ এসেছে। এই ঘটনার কথা জানিয়েছেন সাংসদ তথা শুভেন্দুবাবুর বাবা শিশির অধিকারীও। তিনি জানান, স্ত্রী ও ছেলে দুজনেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি। এদিকে তাঁদের প্রিয় নেতার আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন তৃণমূল কর্মীরা। তাঁরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *